চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পেস নিয়ে শঙ্কা-ভয়-প্রশংসা রয়েছে লঙ্কা কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড় মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে শনিবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন বাংলাদেশের পেস বোলিংয়ের বৈচিত্র্যময় আক্রমণ নিয়ে শঙ্কা, ভয় এবং প্রশংসার সবটাই বলেছেন শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন-শরীফুল-হাসানদের প্রশংসা করেছেন ইংলিশ কোচ।

শনিবারের ম্যাচে বাংলাদেশের বোলাররা তার দলের জন্য হুমকি হবে, বলছেন ৪৮ বর্ষী সিলভারউড। তার মতে, ‘আমি মনে করি বাংলাদেশের ভালো একটি বোলিং ইউনিট রয়েছে। এ আসরে এখন পর্যন্ত যা দেখেছি, তাদের দেখে খুব মুগ্ধ হয়েছি, বিশেষ করে পেস বোলারদের।’

পেসারদের বর্ণনা করতে গিয়ে এ কোচ বলেছেন, ‘তারা বেশ বড়, শক্তিশালী, সঠিক লাইনে বল করে এবং তাদের বলে বেশ সুইং রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা যথেষ্ট প্রস্তুত এবং এটাও নিশ্চিত করতে হবে তাদের পেসারদের মোকাবেলা করতে আমাদের ব্যাটারদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে।’

‘আমরা বাংলাদেশকে দেখছি এবং সেভাবেই আমাদের পরিকল্পনা গ্রহণ করছি। ক্যান্ডি থেকে এখানকার পরিবেশ আলাদা। আমাদের নিশ্চিত করতে হবে আমরা যে দল নিয়ে নামছি সেটি এখানকার জন্য সঠিক।’ বাংলাদেশের বিপক্ষে নামার আগে লঙ্কান কোচ সিলভারউড।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা শনিবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে তাদের প্রথম ম্যাচে নামছে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও রানরেটের বিপত্তিতে পড়ে আফগানিস্তানের কাছে জায়গা হারাতে হারাতে সুপার ফোরে উঠেছে দাসুন শানাকার দল। আর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ খাদের কিনারায় রয়েছে।

Tags: ইংল্যান্ডতাসকিনপাকিস্তানবাংলাদেশমুস্তাফিজলিড স্পোর্টসশরিফুলশানাকাশ্রীলঙ্কাসাকিবসিলভারউডহাসান
Previous Post

ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে

Next Post

‘পুনর্জন্ম–৩’ এর জন্য পুরস্কৃত নিশো-মেহজাবীন

Next Post
দুই তরুণী সেলফি তুলছেন, পেছনে আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুনর্জন্ম–৩’ এর জন্য পুরস্কৃত নিশো-মেহজাবীন

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT