চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 13, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে দৌড়াচ্ছে, লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ওপেনারে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লে’র ১০ ওভারে ৭ এর বেশি গড়ে রান তুলেছিল তারা। তানজিম হাসান সাকিবের পরপর তিন ওভারে তিন শিকারে পরে স্বস্তি পায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজও তুলে নিয়েছেন উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরেছে টিম টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটে নেমেছে অতিথি লঙ্কান দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫১ রান। কুশল মেন্ডিস ৬০ বলে ৪২ রানে ও জানিথ লিয়ানেগে ১৭ বলে ১৩ রানে ক্রিজে আছেন।

প্রথম ১০ ওভারে ৭২ রান তোলা লঙ্কানরা পরের ২০ ওভারে তুলেছে ৭৯ রান। রানের গড় চারের থেকেও কম।

নিশাঙ্কা ও ফের্নান্দোতে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন তারা। ১০ম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙেন তানজিম সাকিব। ফের্নান্দোকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। ৩৩ বলে ৩৩ রান করেন এই ব্যাটার।

১২তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকেও ফেরান সাকিব। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৮ বলে ৩৬ রান। ১৪তম ওভারের প্রথম বলে তৃতীয় সাফল্যও এনে দেন এই পেসার। ৫ বলে তিন রান করা সাদিরা সামারাবিক্রমাকে ফেরান।

চতুর্থ উইকেট জুটিতে ৭৩ বলে ৪৪ রান তোলেন মেন্ডিস ও চারিথ আশালাঙ্কা। ২৫.২ ওভারে ১২৮ রানে আশালাঙ্কাকে ফেরান মেহেদী হাসান। ৩৭ বলে ১৮ রান করে বোল্ড হয়ে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।

Tags: ওয়ানডেতানজিমবাংলাদেশ-শ্রীলঙ্কামেন্ডিসলিড স্পোর্টসশান্ত
Previous Post

নগদে গ্রাহকের তথ্য সুরক্ষিত, বেহাতের সুযোগ নেই

Next Post

স্বচ্ছল ব্যক্তিদের অসহায়ের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: এস এম কামাল

Next Post
জনপ্রতিনিধি ও সমাজসেবকদের মাধ্যমে অসহায়দের সাহায্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বচ্ছল ব্যক্তিদের অসহায়ের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: এস এম কামাল

নতুন নির্মাণাধীন বঙ্গবাজার মার্কেটের আধুনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পরেই বঙ্গবাজার মার্কেট নির্মাণ শুরু: তাপস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT