চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে বিধ্বস্তের সাথে সিরিজও হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 28, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা জাগিয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে ছেড়ে কথা বলেনি স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৭৮ রানে। তাতে ১-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চতুর্থ দিন সকালে মাত্র আধা ঘণ্টায় ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। তার আগে টসে জিতে প্রথম ম্যাচ করার সিদ্ধান্ত নেন শান্ত। প্রথম ইনিংসে ২৪৭ রানের বিপরীতে শ্রীলঙ্কা করে ৪৫৮ রান, লিড পায় ২১১ রানের। দ্বিতীয় ইনিংসে সেই রান টপকাতে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কা এক ইনিংস ও ৭৮ রানের জয় তুলে ১-০তে সিরিজ জিতে নেয়।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার সাদমান ইসলাম। এছাড়া মুশফিকুর রহিম ও লিটন দাস যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করেন। শ্রীলঙ্কার অভিষিক্ত সোনাল দিনুশা ৩ উইকেট নেন। এছাড়া আসিথা ফের্নান্দো ৩টি ও বিশ্ব ফের্নান্দো ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা করে ৪৫৮ রান যেখানে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। সুবাদে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। এছাড়া দিনেশ চান্দিমাল ৯৩ ও কুশল মেন্ডিস ৮৪ রান করেন। তাইজুল ইসলাম ৫টি নাঈম হাসান ৩ টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে আরও বিবর্ণ বাংলাদেশ, অলআউট হয় মাত্র ১৩৩ রানে। মুশফিকের ২৬ রানের পর এনামুল হক বিজয় ও নাজমুল শান্ত ১৯ করে রান করেন। প্রবাত জয়সূরিয়া ৫ উইকেট এবং ধনঞ্জয়া ডি সিলভা ও থারিন্দু রথনায়েকে ২টি করে উইকেট নেন।

Tags: জয়সূরিয়াতাইজুলনিশাঙ্কাবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

এনবিআর অভিমুখে মার্চ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি

Next Post

পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের পাশে কিপার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংস ও সিরিজ হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT