চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার প্রতিরোধের পর শেষ বিকেলে টাইগারদের দুই সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 19, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গল টেস্টে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ধস নেমেছিল বাংলাদেশের ইনিংসে। ২৬ রানে ৫ উইকেট হারানোর পর ৯ উইকেটে ৪৮৪ রানে পৌঁছেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে পাঁচশোর আগে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে প্রতিরোধ গড়েছেন পাথুম নিশাঙ্কা। ডাবল সেঞ্চুরির পথে ছুটছিলেন। শেষ বিকেলে তাকে থামান হাসান মাহমুদ। তৃতীয় দিনের খেলা শেষে এখনও ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ দুটি সাফল্য আনতে পারে। মুমিনুল হক ফেরান বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজকে। লঙ্কান তারকা ৬৯ বলে ৩৯ রান করেন। ১৮৭ রান করা নিশাঙ্কাকে থামান হাসান মাহমুদ। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান। ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থদিন শুরু করবেন ধনাঞ্জয়া ডি সিলভা (৩৭ রান) ও কামিন্দু মেন্ডিস (১৭ রান)।

বুধবার টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ১৫৩.৪ ওভার ব্যাট করে ৪৯৫ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই নাহিদ রানার উইকেট হারিয়ে গুটিয়ে যায় ইনিংস। এদিন ২ ওভার ৪ বল ব্যাট করে আরও ১১ রান যোগ করে বাংলাদেশ।

প্রথম ইনিংসে টাইগার ব্যাটাদের মধ্যে সেঞ্চুরি করেছেন দুজন। মুশফিকুর রহিম ৯ চারে ৩৫০ বলে ১৬৩ রান করেছেন। ১৫ চার ও এক ছক্কায় ২৭৯ বলে ১৪৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আক্ষেপ নিয়ে ফিরেছেন লিটন দাস। ১১ চার ও এক ছক্কায় উইকেটরক্ষক ব্যাটার করেন ১২৩ বলে ৯০ রান। মুমিনুল হক ৩৩ বলে ২৯, সাদমান ৫৩ বলে ১৪ রান করেন। নাঈম হাসান ৩০ বলে ১১ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফের্নান্দো ২৯.৪ ওভারে ৮৬ রান খরচায় নেন ৪ উইকেট। ২৩.৪ ওভারে ৩৯ রান খরচায় মিলান রত্নায়েকে নেন ৩ উইকেট। ৪৯.২ ওভারে ১৯৬ রান দিয়ে থারিন্দু রত্নায়েকে নেন ৩ উইকেট।

জবাবে নেমে শুরু থেকে দ্রুত রান তোলে শ্রীলঙ্কা। ১২.১ ওভারে লাহিরু উদারাকে ফেরান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করেন অভিষিক্ত লঙ্কান ওপেনার। ৫১.৫ ওভারে ২০৪ রানে লঙ্কানরা দ্বিতীয় উইকেট হারায়। দিনেশ চান্দিমাল ও পাথুম নিশাঙ্কার ২৩৮ বলে ১৫৭ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। ১১৯ বলে ৫৪ রান করা চান্দিমালকে ফেরান টাইগার স্পিনার।

তার আগে নিশাঙ্কা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। লঙ্কান ওপেনার ১৩৬ বলে সেঞ্চুরি করার পথে হাঁকান ১৩ চার ও একটি ছক্কার মার। বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে ১৩৭ বলে ৮৯ রানের জুটি গড়েন নিশাঙ্কা। ২৯৩ রানে ম্যাথুজকে ফেরান মুমিনুল। ৩ চার ও এক ছক্কায় ৬৯ বলে ৩৯ রান করেন ম্যাথুজ।

নিশাঙ্কা ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। দিনের শেষদিকে এসে লঙ্কান ওপেনারের যাত্রা থামান হাসান মাহমুদ। ৮৬তম ওভারে নতুন বল নিয়ে হাসানকে আনেন শান্ত। ওভারের তৃতীয় বলে নিশাঙ্কাকে বোল্ড করেন হাসান। ৩৩১ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৩ চার ও একটি ছক্কায় ২৫৬ বলে ১৮৭ রানের ক্যারিয়েরাসেরা ইনিংস খেলেন নিশাঙ্কা। আগে সর্বোচ্চ ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। পরে ধনাঞ্জয়া ও কামিন্দু মিলে তৃতীয় দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল, নাঈম, মুমিনুল ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।

Tags: গল টেস্টনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকলিটনলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

ইরান অযোগ্য, ইসরায়েল অপরাধী: পানাহির নির্ভীক অবস্থান

Next Post

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করবে বিএনপি

Next Post
নেতা বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা পড়ছেন, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করবে বিএনপি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের লক্ষ্য নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের অন্যতম লক্ষ্য খামেনিকে হত্যা: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT