চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেন্ডিসের সেঞ্চুরি, সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৮৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 08, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মেন্ডিসের সেঞ্চুরি উদযাপন, সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৮৬ রান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্বাগতিক উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে তারা। উদ্বোধনী জুটিতে ভালো রান পাননি পাথুম নিশাঙ্কা ও নিশান মাদুশকা।

১ রানে মাদুশকার বিদায়ের পর ৩৫ রান করে বিদায় নেন নিশাঙ্কা। তিনে মেন্ডিস ও নিশাঙ্কা ৫৬ রানের জুটি গড়েন। এরপর মেন্ডিস ও কামিন্দু ৩১ রানের আরেকটি জুটি গড়েন। কামিন্দুর বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক চারিথ আশালাঙ্কার সাথে ১২৪ রানের জুটি গড়েন মেন্ডিস। জুটির পথে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। তাকে ফেরান স্পিন-অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। টাইগার স্পিনারের বলে পুল করতে চেয়েছিলেন তিনি, বল উপরে উঠে যায়। শামীম ছুটে গিয়ে নিজেই তালুবন্দি করেন। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করে যান মেন্ডিস।

শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আশালাঙ্কা। ৬৮ বল খেলা আশালাঙ্কার ইনিংসে ৯ চারের মার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৫ রান করেন।

বাংলাদেশের সবচেয়ে সফল তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।

Tags: আশালঙ্কাতাসকিনপাল্লেকেলেবাংলাদেশমিরাজমেন্ডিসশ্রীলঙ্কা
Previous Post

ফ্রি-তে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

Next Post

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশের হকির দল আন্তর্জাতিক ম্যাচে খেলছে, প্রতিদ্বন্দ্বিতা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এর লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে সাদা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেসির নির্বাহী পর্ষদ গঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT