চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সাথে পেরে উঠলেন না জ্যোতিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 20, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার দেয়া দুই শতাধিক রানের লক্ষ্যে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেছিল বাংলাদেশ। তবে শেষ ওভারের নাটকীয়তায় ৭ রানে হার দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

জিততে শেষ ওভারে বাংলাদেশের লাগতো ৯ রান। বলে আসেন লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তু। প্রথম বলেই রাবেয়া খানকে এলবিডব্লিউ করেন। পরের বলে রানআউট হন নাহিদা আক্তার। তৃতীয় বলে লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন জ্যোতি। চতুর্থ বলে মারুফা আক্তারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান। পঞ্চম বলে সিঙ্গেল নেন নিশিতা আক্তার নিশি। শেষ বলে কোনো রান নিতে পারেননি শারমিন আক্তার।

আথাপাত্তুর এই ওভারে কেবল ১ রান নিতে পেরেছে টিম টাইগ্রেস। শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭ রানে পরাজয় দেখতে হয়েছে বাংলাদেশের।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কান মেয়েরা। ৪৮.৪ ওভারে ২০২ রানে থামে। জবাবে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে থামে বাংলাদেশ।

রানতাড়ায় বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। জ্যোতি ৬ চারে ৯৮ বলে ৭৭ রান করেন। ৪ চার ও ১ ছক্কায় শারমিন ১০৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া স্বর্ণা আক্তার ২৭ বলে ১৯ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে চামারি আথাপাত্তু ৪ উইকেট নেন। সুগান্ধিকা কুমারি নেন ২ উইকেট।

লঙ্কান ব্যাটার হাসিনি পেরেরা ব্যাট হাতে দারুণ করেছেন। ১৩ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৫ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে চামারি আথাপাত্তুর ব্যাট থেকে। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৬ রান করেন লঙ্কান অধিনায়ক। এছাড়া ৩৮ বলে ৩৭ রান করেন নিলাক্ষিকা সিলভা।

টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ উইকেট নেন। রাবেয়া খান নেন ২ উইকেট।

Tags: জ্যোতিবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসশারমিনশ্রীলঙ্কা
Previous Post

আতিউর রহমান ও আবুল বারকাতের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

Next Post

গুম–খুনের বিচার নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান

Next Post
বাংলাদেশের মানবাধিকার বিষয়ক চিঠি, জাতিসংঘের সঙ্গে যোগাযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম–খুনের বিচার নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান

বিখ্যাত কৌতুক অভিনেতা আসরানি এর ছবি, বাংলা বিনোদন জগতের একজন কিংবদন্তী. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT