চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গলে প্রথমদিনটা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 17, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আবেগপ্রবণ, একজন কাঁদছেন, অন্যজন প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের বিপক্ষে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। পরে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সেঞ্চুরি করেছেন দুজনই। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে গল টেস্টের প্রথমদিনে চালকের আসনে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে গলে টসে জিতে মঙ্গলবার আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথমদিনে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে এবং মুশফিকুর ১০৫ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ফিরে যান শূন্য করে। দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারায় টিম টাইগার্স। ১৪ রান করে ফেরেন সাদমান ইসলাম। তিনে নামা মুমিনুল হক ভালো শুরু করেছিলেন। ইনিংস লম্বা করতে পারেননি। দলীয় ৪৫ রানে তৃতীয় উইকেট হারা বাংলাদেশ। ৩৩ বলে ২৯ রান করে ফেরেন মুমিনুল।

সেখানে হাল ধরেন শান্ত ও মুশফিক। দুজনে ৪৪৩ বলে ২৪৭ রানের অপ্রতিরোধ্য জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেছেন। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি, এবং দ্বিতীয় সর্বোচ্চ। আগে চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬৬ ও ২২২ রানের জুটি দেখেছিল বাংলাদেশ। সেই দুটি জুটিতেই মুশফিকের সঙ্গী ছিলেন মুমিনুল হক।

১১ ম্যাচ পর সেঞ্চুরি পেয়েছেন শান্ত। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। পরে ১১ ম্যাচে ২০ ইনিংস ব্যাট করে সেঞ্চুরির দেখা মেলেনি। গলে ক্যারিয়ারে ৩৬তম টেস্ট খেলতে নেমেছেন শান্ত। ২০২ বলে সেঞ্চুরি ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কার মার আছে। লঙ্কানদের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ারে ষষ্ঠ।

মুশফিক সেঞ্চুরি পেয়েছেন প্রায় বছরখানেক পর। সবশেষ ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। পরে ৭ টেস্ট খেলে কোন ইনিংসে ৪৮এর বেশি করতে পারেননি। ৯৭তম টেস্ট খেলতে নেমে মুশফিক ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি পেলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ। ১৭৬ বলে সেঞ্চুরির পথে আছে ৫টি চারের মার।

লঙ্কানদের হয়ে অভিষিক্ত থিরান্দু রত্নায়েকে দুটি উইকেট নেন। আসিথা ফের্নান্দো নেন একটি উইকেট।

Tags: গল টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকলিড স্পোর্টসশান্ত
Previous Post

মডেলকে খুন করে হত্যার বর্ণনা দিলেন প্রেমিক

Next Post

ঢাকায় ভিসা কার্যক্রম আবার শুরু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

Next Post
বাংলাদেশের কূটনীতিক অস্ট্রেলিয়ার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ভিসা কার্যক্রম আবার শুরু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

বিশ্ব নেতারা গ্লেসার পিকের সামনে গ্লোবাল সমঝোতার জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েলকে সমর্থন দিল জি-৭ জোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT