চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে তো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 06, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বিশ্বকাপ। শীতকালে দিল্লির বায়ুদূষণের বিষয়টি নতুন করে আলোচনার কিছু নেই। শীতের সময়টাতে প্রতিবছরই ভয়াবহ বায়ুদূষণের মুখোমুখি হয় ভারতের রাজধানী। সেই দূষণের কোপে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচ। শঙ্কা জেগেছে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার নিজেদের অষ্টম ম্যাচে সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। টেবিলে লঙ্কানদের অবস্থান এখন সাতে। টাইগারদের অবস্থান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের একধাপ উপরে নয়ে।

রোববার সকালে দিল্লিতে বায়ুদূষণের মান ছিল ৪৫৭, যা ওয়েদার ইনডেক্স অনুযায়ী ‘মারাত্মক’। আইসিসি জানিয়েছে, এখনও ম্যাচ বাতিলের সিদ্ধান্ত না হলেও ম্যাচ-ডের পরিস্থিতি বিচার করে ভবিষ‌্যৎ নির্ধারণ করা হবে।

লঙ্কানদের কয়েকজন ক্রিকেটার শ্বাসকষ্টজনিত সমস‌্যায় ভুগছিলেন। সেই প্রসঙ্গে দলটির ম‌্যানেজার জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এখনও পর্যন্ত ম‌্যাচের স্থান পরিবর্তন করার কথা জানাননি। এমনকি আগের কয়েকদিনে বায়ুদূষণের পরিমাণ অতিরিক্ত হওয়ায় দুদলেরই অনুশীলন বাতিল হয়।

আইসিসি পরিস্থিতি পর্যালোচনায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। প্রতিকার হিসেবে পানি ছেটানোর যন্ত্রের ব‌্যবস্থা এবং ড্রেসিংরুমে বায়ু পরিশোধকের ব‌্যবস্থাও ইতিমধ্যে করা হয়েছে। সেটি কতটুকু কার্যকর হবে তা এখন দেখার বিষয়।

এদিকে ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভেন্যুর আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতলেও পরের ছয়টিতে হেরে দশ দলের পয়েন্ট টেবিলে নয়ে রয়েছে বাংলাদেশ। টিম টাইগার্সের সমান ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা।

আট ম্যাচের সবকটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচে হেরে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবায়ুদূষণবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটকের অভিযোগ

Next Post

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

Next Post
ঢাকার রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল, অবরোধের দ্বিতীয় দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ভারতের ক্রিকেটার ব্যাট হাতে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার নায়কের সমান রেকর্ড হওয়াটা বিশাল সম্মানের বিষয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT