চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ক্রিকেট অবকাঠামোকে কাঠগড়ায় তুললেন তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 27, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বল হাতে প্রস্তুত, ম্যাচের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বো টেস্টের তৃতীয় দিনটা হতে পারত বাংলাদেশের। বল হাতে ১৭তম বার ৫ উইকেটের দেখা পান তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের অনন্য সাফল্যের দিনটা মলিন হয়ে গেছে পরের ব্যাটিং ব্যর্থতায়। এক সেশনের চেয়ে কিছুটা বেশি ব্যাটিং করে ৬ উইকেট হারিয়েছে টিম টাইগার্স। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় নাজমুল হোসেন শান্তর দল। টেস্টে এমন ব্যর্থতায় ক্রিকেটারদের দায় দিতে নারাজ তাইজুল, বরঞ্চ দেশের ক্রিকেট অবকাঠামোকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭ রানে থামে টিম টাইগার্স। জবাবে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে থামে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে তৃতীয় দিন শেষের আগে ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান তুলেছে বাংলাদেশ। ৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন ১৩ রান করা লিটন দাস। তাকে সঙ্গ দেবেন নাঈম হাসান।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ৪২.৫ ওভার বল করে ১৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করা তাইজুল। জানতে চাওয়া হয়, টেস্ট মর্যাদার ২৫ বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট কোথায় থাকা উচিত ছিল। রজতজয়ন্তী পেরিয়ে গেলে টেস্টের বেহাল অবস্থা যে এখনও কাটেনি, তাই অবকাঠামোর কথা তুললেন তাইজুল।

বলেছেন, ‘যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আমরা প্রথমে হয়ত ৯ কিংবা ১০, এরকম ছিলাম। তারপরে ৯ নম্বরে এসেছি বা এবছর আমরা ৭ নম্বরে এসেছি। আর ২৫ বছরেরটা বলতে গেলে আপনারাও হয়তবা ভালো করেই জানেন, আমাদের ক্রিকেট অবকাঠামোটা কোনদিকে ছিল বা কোনদিকে যাচ্ছে। আমার কাছে মনে হয় শুধু যে আপনারা খেলোয়াড়দের দোষ দেবেন, এটা আমি মানতে নারাজ। আসলে যখন একটা দল খারাপ করে, অনেককিছুই এখানে যুক্ত থাকে। সেই জায়গাতে আমাদের খেলোয়াড়রা অনেক চেষ্টা করছে। কিন্তু আমাদের এই অবকাঠামোগুলো যদি আরও ভালো হয়, হয়তোবা আমরা দিনকে দিন একটা ভালো জায়গা আসবো। ’

‘যদি ২৫ বছর হিসেব করেন, বলবো যে অন্তত আমাদের যে বিগত দিনের লিজেন্ড খেলোয়াড়রা ছিল, তারা অনেককিছুই দিয়েছে দলকে, কিন্তু তার পরবর্তী যে আমরা আসছি, হয়তবা আমরা ওই জায়গাটা এখনো নিয়ে আসতে পারিনি। হয়তোবা ছয়, পাঁচ-ছয়ে থাকার উচিত ছিল। কিন্তু একটু হয়তোবা আমরা পেছনে আছি।’

ক্রিকেটীয় সংস্কৃতি এবং অবকাঠামোগত দিকে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের অবকাঠামো আফসোস তাইজুলদের। টাইগার স্পিনার বললেন, ‘অবশ্যই, একটু আফসোস হয়। আপনারাও দেখছেন, আপনারা অনেকজন এখানে এসেছেন, এখানকার কী সুযোগ-সুবিধা বা এরা কোন ধরনের উইকেটে অনুশীলন করে বা কী হচ্ছে। আমরা তো চাই আসলে আমরাও এরকম একটা সুযোগ-সুবিধা পাই। যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং প্রতিযোগিতাটা অনেক বাড়বে।’

কলম্বোতে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করছেন তাইজুল। তার মতে দু-একটা সেঞ্চুরি-ফিফটি থাকলে বাংলাদেশ ভালো অবস্থানে থাকত। বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। ব্যাটিং খারাপ করেছি। প্রথম ইনিংসে ভালো উইকেট ছিল। তবু প্রত্যেক ব্যাটার সেট হয়ে আউট হয়েছে। যদি দুইটা সেঞ্চুরি বা দুইটা ফিফটি হতো, আজ ভালো অবস্থায় থাকতাম হয়তো।’

Tags: কলম্বো টেস্টতাইজুলনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী

Next Post

‘ই-অরেঞ্জ’-এর আলোচিত আমানুল্লাহ গ্রেপ্তার

Next Post
আটক ব্যক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তার ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ই-অরেঞ্জ’-এর আলোচিত আমানুল্লাহ গ্রেপ্তার

সালাহউদ্দিন বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা পেয়েছে কিনা, স্পষ্ট করুন: সালাহউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT