চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ধসে প্রথমদিনে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 25, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গলে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের শুরুতে প্রত্যাশা মেটাতে পারেননি টাইগার ব্যাটাররা। লঙ্কান বোলারদের তোপে ধুঁকছে নাজমুল হোসেন শান্তর দল। দুইশ রান পেরলেও প্রথমদিনে হারিয়েছে ৮ উইকেট।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথমদিনের খেলা শেষের আগে ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২২০ রান। তাইজুল ইসলাম ৯ রানে এবং ইবাদত হোসেন ৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ইনিংসের শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসের মতো কলম্বোতেও প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ১০ বল খেলে শূন্য হাতে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে নিয়ে ৩৮ রান যোগ করেন সাদমান ইসলাম। ৩৯ বলে ২১ রান করে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে।

৭৪ রানে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩১ বলে ৮ রান করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৭৬ রানে সাদমান ফিরে যান ৯৩ বলে ৪৬ রান করে।

পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস ১১৩ বলে ৬৭ রানের জুটি গড়েন। ১৪৭ রানে এ জুটি ভাঙে বাংলাদেশের। লিটন ফিরে যান ৫৬ বলে ৩৪ রান করে। ১৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫ রান করেন। ১৯৭ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। জ্বর থেকে সুস্থ হয়ে জাকের আলি অনিকের পরিবর্তে দলে ফেরা মেহেদী হাসান মিরাজ আউট হন ৪২ বলে ৩১ রান করে।

দলীয় ২১৪ রানে নাঈম হাসান ফিরে যান। টাইগার স্পিনার ৫১ বলে ২৫ রান করেন। ইবাদতকে নিয়ে দিনের খেলা শেষ করেন তাইজুল।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন বিশ্ব ফের্নান্দো, আসিথা ফের্নান্দো ও সোনাল দিনুশা। থারিন্দু রত্নায়েকে ও ধনঞ্জয়া ডি সিলভা নেন একটি করে উইকেট।

Tags: আসিথাকলম্বো টেস্টনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

বিয়ের রিসেপশন থেকে ‘অর্ধ কোটি’ টাকা চুরির দায়ে কারাদণ্ড

Next Post

নিখোঁজের পর গ্রামের পুকুরে মিলল যুবকের মরদেহ

Next Post
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের পর গ্রামের পুকুরে মিলল যুবকের মরদেহ

Man wearing sunglasses sitting outdoors at a market or fair. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT