চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে যে রানে থামাতে চায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 23, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার বল হাতে প্রস্তুত, মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকস্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান তুলেছে। মেহেদী হাসান মিরাজের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে সাউথ আফ্রিকাকে ৮১ রানের লিড দিয়েছে। তবে বাংলাদেশের লিড ১০০-এর বেশি বাড়তে দিতে চায় না প্রোটিয়াবাহিনী।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ জানিয়েছেন এমন। বলেছেন, ‘অবশ্যই আমরা চাইব বাংলাদেশকে ১০০ বা তার কমে আটকাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকালে ভালো শুরু পাওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়া।’

‘অনেক বল করতে হয়েছে আজকে। শুরুর স্পেলে কিছুটা কম কাট বল করেছি, যা উচিত হয়নি আমার। পরে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আগেই যা বললাম, শেষদিকে বল কিছুটা পুরনো হয়ে গিয়েছে। উইকেট থেকে অতবেশি সাহায্য পাওয়া যাচ্ছিল না। ফলে চেষ্টা করে গেছি যতটা সম্ভব টাইট বোলিং করে যাওয়া যায়।’

‘আমার মনে হয় ৪ বোলার আছে আমাদের। আমার কাজ হচ্ছে সুযোগ তৈরি করা, বল করে। সকালে কাগিসোর সাথে বল করতে হয়েছে। তখন দেখেছি তার স্পেল শেষে বল কিছুটা এদিক-সেদিক করছিল। আমার কাজ ছিল তখন চাপটা ধরে রাখা। একজন স্পিনার হিসেবে মানিয়ে নিয়ে লম্বা স্পেল করাটাও আপনার দায়িত্ব থাকবে এমন উইকেটে। কারণ এখানে অনেক সময় বল টার্ন করবে এবং পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। লম্বা স্পেলের ফলে আজ কিছু পুরস্কারও (উইকেট) পেয়েছি।’

Tags: বাংলাদেশমহারাজলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

Next Post

নেতানিয়াহুর বেডরুমে হিজবুল্লাহর ড্রোন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহুর বেডরুমে হিজবুল্লাহর ড্রোন

মেসির পরিবারের সঙ্গে ছবি, দুই ছেলে ও স্ত্রী হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ছেলের ঝগড়া থামালেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT