চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি বিশ্বকাপ: বাংলাদেশ-সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 11, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে লড়ছে বাংলাদেশ। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নিগার সুলতানা জ্যোতির লাল-সবুজের দলের সবকিছু।

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]

এক জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম টাইগ্রেস

বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল আশা জাগানিয়া। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০ বছর পর জয়ের দেখা পেয়েছিল প্রথম ম্যাচেই। স্কটল্যান্ডকে হারানোর পর সুযোগ ছিল ইংল্যান্ডকে হারানোর। ইংলিশদের সঙ্গে জয়ের কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানা জ্যোতির দলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হারের পর এবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছেও হেরেছে টিম টাইগ্রেস। তাতে চার ম্যাচের তিনটিতে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে বিশ্বকাপ শেষ হল লাল-সবুজদের।

এক জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম টাইগ্রেস

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
ম্যাচ শেষে- সাউথ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

বাংলাদেশ-১০৬/৩
সোবহানা-৩৮ (৪৩), জ্যোতি-৩২ (৩৮)
ক্যাপ-১/১০, ম্লাবা- ১/১১

সাউথ আফ্রিকা-১০৭/৩
তাজমিন-৪২ (৪১), বোশ-২৫ (২৫)
ফাহিমা-২/১৯, রিতু-১/২২

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫০

[vc_column_text css=””]

সাউথ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
১৭তম ওভারের খেলা শেষে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ২ রান। ১৮তম ওভারে বলে আসেন রাবেয়া খাতুন। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে নোঙর করে প্রোটিয়া মেয়েরা। তাতে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩২

[vc_column_text css=””]

এবার তাজমিনকে ফেরালেন ঋতু
লাল-সবুজদের হয়ে তৃতীয় উইকেট শিকার করেছেন ঋতু মনি। ৫ চারে ৪১ বলে ৪২ রান করা তাজমিনকে বোল্ড করেছেন। ১৫ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২০

[vc_column_text css=””]

ফাহিমার দ্বিতীয় শিকার বোশ
১২তম ওভারের শেষ বলে রিভার্স সুইপ করতে গিয়ে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দেন অ্যানিকে বোশ। ২টি চারে ২৫ বলে ২৫ রান বোশকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ফাহিমা। সাউথ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে ৭৬ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১২

[vc_column_text css=””]

ফাহিমার তৃতীয় ওভারে প্রথম উইকেট শিকারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকা। ১০ ওভার শেষে ১ উইকেটে ৬৩ রান করেছে প্রোটিয়া মেয়েরা। ওপেনার তাজমিন ব্রিটস’র ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৩৪ রান এবং ১৭ বলে ১৯ রান করে ক্রিজে আছেন আরেক টপঅর্ডার অ্যানেকে বোশ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০০

[vc_column_text css=””]

বাংলাদেশের দেয়া ১০৭ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩৬ রান। জয়ের জন্য দরকার ৮৪ বলে ৭১ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫২

[vc_column_text css=””]

প্রথম সাফল্য এনে দিলেন ফাহিমা
তৃতীয় ওভারের শেষ বলে দলকে সাফল্য এনে দিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৭ রান করা প্রোটিয়া অধিনায়ক লরা ওলভার্টকে ফেরান তিনি। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৩৮

[vc_column_text css=””]

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটে নেমে ১০৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ তোলে টিম টাইগ্রেস।

সাউথ আফ্রিকার সামনে ১০৬ রানের সংগ্রহ টাইগ্রেসদের

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২৫

[vc_column_text css=””]

সাউথ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ-১০৬/৩
সোবহানা-৩৮ (৪৩), জ্যোতি-৩২ (৩৮)
ক্যাপ-১/১০, ম্লাবা- ১/১১

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১৪

[vc_column_text css=””]

সোবহানাও ফিরলেন, বাংলাদেশের সংগ্রহ ৮৩/৩
জ্যোতি-সোবহানার ৪৫ রানের জুটি ভেঙে আউট হলেন সোবহানা। ননকুলুলেকো ম্লাবার বলে ৪৩ বলে ৩৮ রান করে ফিরলেন তিনি। এ যাত্রায় ৪টি চার মারেন। ১৮ ওভার শেষে জ্যোতির ১৪ রানের সঙ্গে ১ রান করে ক্রিজে আছেন স্বর্ণা আক্তার।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৫৮

[vc_column_text css=””]

১৫ ওভার শেষে বাংলাদেশ ৬৭/২
নিগার সুলতানা জ্যোতি ও সোবহানার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। ৩৬ রানে দিলারার উইকেট হারানোর পর এই জুটি এখন পর্যন্ত ৩১ রান তুলেছেন। জ্যোতি ৭ এবং সোবহানা ৩৩ রানে ব্যাট করছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩৫

[vc_column_text css=””]

পেস অলরাউন্ডার অ্যানেরি ডারকসেনের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন সাথী রাণী। দলীয় ৩৬ রানে আউট হয়ে ফিরেছেন এই ওপেনার। একটি করে চার ও ছক্কার মারে ৩০ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.২৮

[vc_column_text css=””]

পাওয়ার প্লে-তে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ২১ রান। ক্রিজে আছেন সাথী রাণী ও সোবহানা মোস্তারি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.১০

[vc_column_text css=””]

প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরলেন দিলারা আক্তার। মারিজানে ক্যাপের করা বলে প্রোটিয়া উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার। ২ বলে শূন্য রানে ফিরেছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৩২

[vc_column_text css=””]

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথি রাণী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার।

[/vc_column_text][/vc_column][/vc_row]

__________________________________

[vc_row][vc_column]

০১.৫০

[vc_column_text css=””]

সর্বোচ্চ রান সংগ্রাহক
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সোবহানা মোস্তারি। তিন ইনিংসে তার সংগ্রহ ৯৬ যা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে উঠিয়ে এনেছে। সর্বোচ্চ ১৪১ রান করেছেন সাউথ আফ্রিকার লৌরা উলভার্ট।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১৫

[vc_column_text css=””]

যেখানে অনন্য জ্যোতি
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অনেকেই দীর্ঘ দিন যাবত টি-টুয়েন্টি খেললেও হাতেগোনা কয়েকজনের ২ হাজার রান আছে। তবে মেয়েদের ক্রিকেটে সেখানে অনন্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০২ টি-টুয়েন্টি খেলে ডানহাতি এ ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে ২ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন। তার আগে ছেলেদের ক্রিকেটে এ ক্লাবে ঢুকেছেন মাত্র সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.০০

[vc_column_text css=””]

মুখোমুখি
বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মেয়েরা এখন পর্যন্ত ১৪ টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে এবং জয়ের পাল্লা বেশি সাউথ আফ্রিকার। বাংলাদেশের দুটি জয়ের বিপরীতে প্রোটিয়া মেয়েরা জিতেছে ১১ ম্যাচে, একটিতে কোনো ফলাফল আসেনি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৫

[vc_column_text css=””]

সংযুক্ত আরব আমিরাতে রাত আটটায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে টিম টাইগ্রেস।

রাতে মাঠে নামছে বাংলাদেশের দুই দল

[/vc_column_text][/vc_column][/vc_row]

১১-১০-২০২৪ (ম্যাচের আগেরদিন)
__________________________________

[vc_row][vc_column]

০৬.১০

[vc_column_text css=””]

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করে পরে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে হেরেছে।

জ্যোতির কিছুটা চোট রয়েছে, জানালেন বাংলাদেশ কোচ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৫.৩০

[vc_column_text css=””]

‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে।

ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: আইসিসিআমিরাতআরব আমিরাতইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজজ্যোতিবাংলাদেশবাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪শারজাহসংযুক্ত আরব আমিরাতসাউথ আফ্রিকাস্কটল্যান্ড
Previous Post

নানামুখী কারসাজিতে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম

Next Post

‘কম ওজন’ তাই বাংলাদেশের খেলোয়াড়ের বল বেশিদূর যায় না

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কম ওজন’ তাই বাংলাদেশের খেলোয়াড়ের বল বেশিদূর যায় না

প্রযুক্তিবিদ দীপ্ত টিভির কর্মকর্তার হত্যাকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: রিমান্ডে ৫ আসামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT