চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর নেতৃত্ব ‘ছাড়া’ ও নিজের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ ও শান্তের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বে আসার পর থেকে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো কাটছে না। সাউথ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এমন আলোচনার মাঝে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বললেন, প্রয়োজনে অধিনায়কত্ব নিতে তিনি প্রস্তুত।

নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে শান্ত বা বিসিবির এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল। তার কাছে প্রশ্ন যায় শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়ে। প্রসঙ্গ অনেকটা এড়িয়েই বলেছেন, ‘এই বিষয়ে এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে সঠিক জানি না। অধিনায়ক কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। জানিই না ভাই এ বিষয়ে।’

এরপরই তাইজুলের দিকে প্রশ্ন যায়, অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলের প্রয়োজনে অধিনায়কত্ব নিতে প্রস্তুত কিনা? জবাবে দিয়েছেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’

লাল-সবুজদের দলে নিয়মিত না হলেও বেশ লম্বা সময় ধরেই খেলছেন তাইজুল। বিশেষ করে টেস্ট দলের টানা সদস্য তিনি। সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে বললেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে, অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেটআপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Tags: চট্টগ্রাম টেস্টতাইজুলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকা
Previous Post

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

Next Post

নির্বাচনী প্রচারে অভিবাসনপ্রত্যাশীদের আক্রমণ করলেন ট্রাম্প

Next Post
নির্বাচনী প্রচারে ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারে অভিবাসনপ্রত্যাশীদের আক্রমণ করলেন ট্রাম্প

উচ্চ ট্রাফিকের মধ্যে দ্রুত যানবাহন চলাচল, ট্যাক্সি ও ড্রোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় ঘণ্টার রাস্তা যাওয়া যাবে ৫ মিনিটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT