চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজানের ৯৫ ও ৫ উইকেট, প্রোটিয়াদের উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 10, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, রিজানের ৯৫ ও ৫ উইকেটের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে বসেছিল বাংলাদেশ-সাউথ আফ্রিকা ও স্বাগতিকদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দারুণ লড়াইয়ে যুবা টিম টাইগার্স ম্যাচ জিতেছে ৩৩ রানে। ৯৫ রান ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ১৮ বর্ষী মিডিয়াম-পেস অলরাউন্ডার রিজান হোসেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকা অধিনায়ক মোহাম্মেদ বুলবুলিয়া। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। জবাবে সাউথ আফ্রিকার ইনিংস থেমেছে ২৩৬ রানে। বাংলাদেশ জয় তুলেছে ৩৩ রানে।

সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদিয়ান। ৩৫ রান করেন জেসন রোলেস এবং ৩৪ রান করেন সোনি। মোহাম্মেদ বুলবুলিয়ার থেকে আসে ৩১ রান।

বাংলাদেশের রিজান হোসেন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আল ফাহাদ ৩টি এবং স্বাধীন ইসলাম নিয়েছেন ২টি উইকেট।

আগে শুরুটা ভালো করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। জুটি ভেঙে ১৬ রানে রিফাত বেগ আউট হন। চাপে পড়ে জুনিয়র টিম টাইগার্স দল। ২১ রান করা আরেক ওপেনার জাওয়াদ ফিরে গেলে চাপ বাড়ে। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক অজিজুল হাকিমও। তার ব্যাটে আসে ৭ রান।

এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে। ১১৭ রানের জুটি ভেঙে কালাম ৬৫ করে আউট হন, ৬ চার তার ইনিংসে। অন্যপ্রান্ত থেকে সেঞ্চুরির দিকে ছুটছিলেন রিজান। শেষপর্যন্ত ৯৬ বলে ৯৫ করে রানআউটে কাটা পড়েন। ১০ চারের ইনিংস তার।

শেষদিকে উইকেটরক্ষক-ব্যাটার আব্দুল্লাহর ৫ চারে ২৯ বলে ৩৮ রানের ক্যামিও ও সামিউন বশিরের ৮ বলে ১৩ রানের ইনিংসে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

Tags: বাংলাদেশবুলবুলিয়ারিজানসাউথ আফ্রিকা
Previous Post

শিগগিরই দেশবাসীর সাথে সরাসরি দেখা হবে: তারেক রহমান

Next Post

মানুষ হুজুরদের থেকে পানিপড়া-তাবিজ নিলেও ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

Next Post
জনপ্রিয় ধর্মীয় উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবি ও গোঁফে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ হুজুরদের থেকে পানিপড়া-তাবিজ নিলেও ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

প্রেস সচিবের বক্তব্যের সময় নারী সাংবাদিকের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসিক হলে রাজনীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT