চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া ইমার্জিংয়ের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 16, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল প্রোটিয়া ইমার্জিংয়ের বিপক্ষে সিরিজ জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনানুষ্ঠানিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অলিখিত ফাইনালে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। তৃতীয় ও শেষ ম্যাচে ৩৪ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচের একটি করে জিতে সমতায় ছিল দুদল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথমে ব্যাটে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় ইমার্জিং টাইগাররা। ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান তোলে আকবর আলীর দল। জবাবে ৩৮.২ ওভারে ১৯১ রানে সাউথ আফ্রিকা অলআউট হলে বাংলাদেশ জয় পায় ৩৪ রানে।

জিতলে সিরিজ সফরকারীদের এমন সমীকরণে ২২৬ রানের লক্ষ্যে নামা প্রোটিয়াদের কেউ ফিফটির দেখা পাননি। তিয়ান ফন বুরেন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শেষদিকে শঙ্কা জাগানো এনকুবানি মোকেনা। অ্যান্ডিল মোগাকানে এবং জর্জ ফন হার্ডেন ৩৫ ও ৩৪ রান করেন।

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৬ রানে নেন ৪ উইকেট। মাহফিজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিকি ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান পারভেজ জীবন।

আগে ব্যাটে নেমে বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ২৬ রানে, তার আগে রান না করেই সাজঘরের পথ ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রান পাননি আরিফুল ইসলামও।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক আকবর আলি হাল ধরার চেষ্টা করেছেন, ৩৮ রান করে ফেরেন। ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান।

৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল, ভেঙে যায় ৮৪ রানের জুটি। অন্যপ্রান্তে অর্ধ-শতক তুলে নেন রাব্বি, ফিরে যান ৫৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ২২৫ রানে।

Tags: আকবরবাংলাদেশরাকিবুলরাব্বিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

যে কারণে শ্রীলঙ্কাতে শাকিব খান

Next Post

শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

Next Post
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের গণঅনশন চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

ড. হেলাল উদ্দীন বক্তৃতা দিচ্ছেন, প্যানেল আলোচনা ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ফ্যাসিস্ট অপশক্তি দ্বিতীয়বার ফিরে আসেনি: ড. হেলাল উদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT