চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচ জিতে উচ্ছ্বসিত অধিনায়ক এবং কোচ

অনূর্ধ্ব-২৩ ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জিতের পর উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল করার পর শেখ মোরসালিনে উদযাপন

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে হেরে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষটা রাঙিয়েছে লাল-সবুজের দল। সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূলপর্বে যেতে না পারলেও এ জয়ে বেশ খুশি অধিনায়ক শেখ মোরসালিন এবং সহকারি কোচ হাসান আল মামুন।

ম্যাচ পরবর্তী বাফুফের ভিডিও বার্তায় কথা বলে মোরসালিন এবং মামুন । সেখানে নিজেদের উচ্ছাসের কথা জানান।

মোরসালিন বলেছেন, ‘আগের দুটা ম্যাচ হেরেও আজকের ম্যাচটা জিততে পেরেছি, এটা দলগত অর্জন। আমদের দলের সবার কারণে এটা সম্ভব হয়েহে। প্রথমার্ধে একটু নড়বড়ে ছিলাম, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পেরেছি। তিন পয়েন্ট পেয়েছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।‘

ম্যাচে দারুণ করেছেন মোরসালিন। চারটি গোলেই সরাসরি অবদান রেখেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি একটি গোল করেছি এবং তিনটা অ্যাসিস্ট করেছি। তবে বলতে চাই সব অর্জন আমার দলের। আসলে এটা একা সম্ভব ছিল না, আমার সতীর্থরা সাথে ছিল বলেই হয়েছে।’

‘বিশ্বাস করেন আমরা দুটা ম্যাচ হেরেছি বলে আমাদের মধ্যে অনেক হতাশা ছিল। হতাশা এখন কাটাতে পেরেছি। বাংলাদেশের দর্শকদের কাছে আমি দুঃখিত, পাশাপাশি কৃতজ্ঞতা তাদের কাছে, এত খারাপ সময় আমাদের পাশে ছিলেন। আমরা আমাদের শেষ ম্যাচটা আপনাদেরকে উৎসর্গ করতে চাই। শেষ ম্যাচের জয়টা আমরা ধারাবাহিক রাখবো এবং আগামীতে মূলপর্বে খেলতে পারবো।’

সহকারি কোচ হাসান আল মামুন বলেছেন, ‘বাংলাদেশ প্রথম কোন (টুর্নামেন্টে) অনূর্ধ্ব-২৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেই টিমের কোচ হিসেবে থাকা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এ টুর্নামেন্ট আমাদের জন্য শিক্ষণীয় ছিল। ক্রমশ আমরা দলটা গুছিয়ে নিয়েছি। এটা স্পষ্ট ভিয়েতনাম শক্তিশালী ছিল, ইয়েমেনের সাথে জেতাটা দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আগের ম্যাচে দেখা গেছে, আমরা বদলি খেলোয়াড় ইমপ্যাক্ট রাখতে পারিনি বলে আমরা পেছনে পড়েছি। কিন্তু আজকে সেটা হয়েছে। এটাও পরিষ্কার যে ভবিষ্যতে এখানে থেকে বাংলাদেশ দলে খেলোয়াড় পাওয়া যাবে।’

আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মিনিটে গোলে ১-০ গোলের হার দেখতে হয়।

Tags: এএফসি এশিয়ান কাপবাংলাদেশমোরসালিনলিড স্পোর্টসসিঙ্গাপুরহাসান আল মামুন
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

Next Post

পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

Next Post
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

নেপালের সেনাপ্রধানের ছবি, সামরিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীদের সংলাপে বসার আমন্ত্রণ জানালেন নেপালের সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT