চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের অবনতি, উন্নতি বোলারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ১-১ সমতায় সিরিজ ড্র করলেও দুই ম্যাচেই দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা। তার ফলও পেয়েছেন এবার। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন শরীফুল ও নাঈম হাসানরা। তবে অবনতি হয়েছে ব্যাটারদের। জাকির হাসান ছাড়া উন্নতি হয়নি শীর্ষ একশোতে থাকা অন্য কারো।

বুধবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বোলারদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন শরীফুল ইসলাম। নয় এগিয়েছেন তিনি। ৩৩৬ পয়েন্ট নিয়ে ওঠে এসেছেন ৫৮ নম্বরে। নাঈম হাসান এগিয়েছেন পাঁচ ধাপ। ৪৩৬ পয়েন্ট নিয়ে তিনি এসেছেন ৪৪ নাম্বারে। মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন দুই ধাপ। ৬১৭ পয়েন্ট নিয়ে এসেছেন ২১ নম্বরে।

বোলারদের মধ্যে টাইগারদের শীর্ষে তাইজুল ইসলাম। ৭০৬ পয়েন্ট নিয়ে বহাল রয়েছেন ১৪ নম্বরে। তবে অবনতি হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলা সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদদের। সাকিব ও এবাদত হোসেন নেমেছেন এক ধাপ করে। ৫৬৬ পয়েন্ট নিয়ে সাকিব ২৭ নম্বরে আর ৩২১ পয়েন্ট নিয়ে এবাদত ৬১ নম্বরে নেমেছেন।

তাসকিন নেমেছেন চার ধাপ। ২২২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ৮২ নম্বরে। খালেদ আহমেদ ও মমিনুল হক নেমেছেন দুই ধাপ করে। ১৯৩ পয়েন্ট নিয়ে খালেদ ৮৬ নম্বরে। আর ১৩৮ পয়েন্ট নিয়ে মমিনুল নেমেছেন ৯২ নম্বরে।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৮৭৯ পয়েন্ট নিয়ে বোলার শীর্ষে বহাল রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। ৮২৫ পয়েন্ট নিয়ে রয়েছেন দুইয়ে।

বোলারদের উন্নতি হলেও অবনতি হয়েছে টাইগার ব্যাটারদের। ওপেনার জাকির হাসান ছাড়া আর কেউই উন্নতি করতে পারেননি। নয় ধাপ এগিয়েছেন জাকির। ৪৪৪ পয়েন্ট নিয়ে এসেছেন ৬৬ নম্বরে।

অপরিবর্তিত রয়েছেন নিউজিল্যান্ড সিরিজে না খেলা লিটন দাস ও সাকিব আল হাসান। ৬৬৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে আছেন ১৭ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটাই সর্বোচ্চ অবস্থান। ৫৬৬ পয়েন্ট নিয়ে সাকিব বহাল রয়েছেন ৪১ নম্বরে।

তিন ধাপ পিছিয়েছেন মুশফিকুর রহিম। ৬৪৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডে সিলভার সাথে যৌথভাবে আছেন ২২ নম্বরে। তামিম ইকবাল নেমেছেন একধাপ। ৫৩৪ পয়েন্ট নিয়ে আছেন ৪৯ নম্বরে। নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক নেমেছেন চার ধাপ করে। ৫৪৫ পয়েন্ট নিয়ে শান্তর অবস্থান ৪৬ নম্বরে আর ৪৯৩ পয়েন্ট নিয়ে মমিনুল নেমেছেন ৫৭ নম্বরে।

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদুল হাসান জয়ের অবনতি হয়েছে সবচেয়ে বেশি। ৪১৪ পয়েন্ট নিয়ে ১০ ধাপ পিছিয়ে নেমেছেন ৭৫ নম্বরে। নুরুল হাসান সোহান পিছিয়েছেন ছয় ধাপ। ৩৫০ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৮৪ নম্বরে। তিন ধাপ নেমে ৩২৭ পয়েন্ট নিয়ে ৯০ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ।

৮৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইংল্যান্ডের জো রুট। ৮৫৯ পয়েন্ট আছেন দুইয়ে।

Tags: আইসিসিটেস্টবাংলাদেশর‌্যাঙ্কিংলিড স্পোর্টসশরিফুল
Previous Post

এবার খলনায়ক হয়ে আসছেন সিয়াম?

Next Post

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৮৭ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post
রোহিঙ্গাদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৮৭ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিত শর্মা বিশ্বকাপের পর প্রথম মুখ খুলেছেন, ক্রিকেটারটি গম্ভীর ও মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ হারানোর পর প্রথম মুখ খুললেন রোহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT