চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ছোট দল হিসেবে দেখছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 19, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট পরিসংখ্যানে দুদলের অর্জনই প্রায় কাছাকাছি। মোট ১৮ দেখায় বাংলাদেশের জয় ৮টিতে আর জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে, ড্র হয়েছে তিনটি। যদিও বর্তমানে কাগজে-কলমে রোডেশিয়ানদের থেকে তুলনামূলক শক্তিশালী টিম টাইগার্স। তবে জিম্বাবুয়ে ছোট দল হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার সকাল দশটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আগেরদিন ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে টিম টাইগার্স। অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে এমন জানান টাইগার অধিনায়ক।

বলেছেন, ‘না আমরা সেভাবে দেখছি না। এই জিনিসগুলো অনেক সময় আপনাদের থেকে আসে। আবার সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা এই জিনিসগুলো তুলানা করে থাকেন। যেটা জিম্বাবুয়ে বা ছোট দল নাকি বড় দল এই জিনিসগুলো। পেশাদার ক্রিকেটে হিসেবে আমরা একটা বল বাই বল চিন্তা করি। কিভাবে ওই বলটার সঙ্গে আমরা ফাইট করে জিততে পারি।’

‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে আমাদের সেরাটা খেলাটা খেলতে পারি প্রতিপক্ষ যে দলই হোক না কেন। একটু আগে বললাম, সংস্কৃতি। আমরা জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলবো, সেই মন মানসিকতায় সেই শারিরিক ভাষা, সেই চিন্তাভাবনা যে সাউথ আফ্রিকা দলের বিপক্ষে থাকে বা একটা বড় দলের বিপক্ষে থাকে।’

‘এই জায়গায় যেন আপনাদের মধ্যে পার্থক্য তৈরি না হয়। খেলোয়াড়দের ক্ষেত্রেও যেন পার্থক্য তৈরি না হয়। আমি মনে করি আমাদের খেলোয়াড়দের মধ্যে এরকম পার্থক্য নাই যে ছোট দলের বিপক্ষে খেলছি বা বড় দলের বিপক্ষে খেলছি। উন্নতির জায়গা আছে। আমি মনে করি, এখান থেকে আমরা সেই শুরুটা করতে পারি।’-যোগ করেন শান্ত।

Tags: জিম্বাবুয়েটেস্ট সিরিজনাহিদবাংলাদেশলিড স্পোর্টসশান্তসিলেট
Previous Post

জনগণের মাঝে ভর্তুকিমূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা

Next Post

নরসিংদীর পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Next Post
নরসিংদীর হাসপাতাল ভবনের সামনে মানুষজনের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

জাপানি অভিনেতার ছবি, তিনি কালো চুল ও ক্যাজুয়াল পোশাকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ হওয়ার মাস কয়েক পর জাপানি অভিনেতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT