চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসলেই এটা নাটক, বলছেন পাইলট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটার পেশাদার পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের দল ঘিরে নানা বিতর্কে জড়িয়েছে বিসিবি। সাকিব-তামিম-মাশরাফীর পর সাবেকদের অনেকেই কথা বলছেন চলতি ঘটনা নিয়ে। দেশের ক্রিকেটের নানামুখী ঘটনাগুলোকে নাটক বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক-উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট।

এশিয়া কাপ, নতুন ওপেনার খেলানো, নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন পাইলট, ‘আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা নাটক, নাটকের মতো ঘটনা। এইভাবে আসলে টিম বানানো, টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এটা গত দুই-তিন বছর ধরে দামী দামী কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, সহকারী কোচ নিয়োগ করা হল, নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট।’

‘প্রথমেই শুভ কামনা বাংলাদেশ দলের জন্য, টিম ভালো করুক ওয়ার্ল্ড কাপে। টিমকে নিয়ে বলবো না, আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা মিশনে চলে গেছে এবং আমরা দোয়া করি যেন তারা ভালো খেলে। ভালো কিছু বয়ে নিয়ে আসে আমাদের জন্য।’

‘কিন্তু যেভাবে প্রিপারেশন হল, তাতে কি ভালো কোনো প্রিপ্রারেশন হল? আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো। এমনিতেই টিমের খারাপ অবস্থা, তারমধ্যে যদি আমরাও মন্তব্য করি, তবে একটা জগাখিচুড়ি অবস্থা। মন্তব্য বলতে বোঝাচ্ছি যে ধরনের নাটকটা হল।’

‘ছোট ছোট কয়েকটা ঘটনা বলি। এশিয়া কাপে বাংলাদেশ টিম খেলতে গেল, আমরা সবাই জানি বাংলাদেশ ভালো কিছু একটা করবে। বিশ্বকাপের আগে সুন্দর একটা টুর্নামেন্ট, কোয়ালিটি একটা টুর্নামেন্ট। সেখানে আমরা দেখছিলাম নাঈম ভালো করছিল না। জুনিয়র তামিম প্রথম ম্যাচে আউট হয়ে গেল। তামিম আমাদের ছোট ভাইয়ের মতো, তার একটা ভবিষ্যৎ আছে। কিন্তু এত সহজ বাংলাদেশ টিম হওয়া উচিত না। বিশ্বকাপে তাকে যদি নিয়েই আসতে হয়, তাহলে আরও আগে আনা উচিত ছিল।’

‘আমার মনে হয় হাথুরুসিংহকে শুধু একটা সাইনবোর্ড হিসেবে রাখা আছে। কিন্তু প্রেসক্রিপশন পেছন থেকে তৈরি করা আছে। এই প্রেসক্রিপশন খুব জঘন্য, টিম বাংলাদেশের জন্য ভালো না।’

‘ক্রিকেট বোর্ডের কিছু মানুষ আছে যারা সোস্যাল মিডিয়াকে পোষে, তারা সোস্যাল মিডিয়াকে তথ্য দিয়েছে মূলত তামিমকে খারাপ করতে, কিছু লোক আছে সবাই না, যারা ক্রিকেট বোর্ডের ভাইরাস। তারাই এই অবস্থা তৈরি করেছে। দুই-একজন লোক আছে যারা এই নাটকটা বানাচ্ছে। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো না, দুঃখজনক এবং আমাদের কাছে সাধারণ মানুষ এমন নাটক আশা করে না। তামিমকে একদিক থেকে খারাপ বানানো হচ্ছে, আরেকদিক থেকে সাকিবকে পচানো হচ্ছে। সাধারণ মানুষ আসলে বোকা সাজছে এই সোস্যাল মিডিয়ার ওজনে।’

Tags: এশিয়া কাপতামিমপাইলটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা হেগড়ে, পাত্র কে জানেন?

Next Post

বিএনপি-জামায়াত বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়: তথ্যমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন সাংবাদিকদের একটি দল ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুঃসাহসী খোকা’ দেখে যে অনুরোধ করলেন চঞ্চল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT