চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, লম্বা লাফ নাসুমের, লিটন-আফিফ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 19, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা একসঙ্গে উদযাপন করছে, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানকে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবরও মিলেছে সাকিব-লিটনদের। পাঁচ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ের ১৬তে এসেছেন সাকিব। ১৩ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বুধবার টি-টুয়েন্টির হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সিরিজ জয়ের পর পরিবর্তন এসেছে টাইগারদের অবস্থানে। ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়েছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে অবস্থান করছেন ১৬ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবই সবার উপরে।

একধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে। ১৩ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৩২ নম্বরে। ৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ের শীর্ষে বহাল রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে লিটন কুমার দাস। এগিয়েছেন দুই ধাপ। ৫৮৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে ১৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র‌েন্ডন কিংয়ের সাথে।

আফিফ হোসেন এগিয়েছেন চার ধাপ। ৪৭৫ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৫৭ নম্বরে। সাকিবও এগিয়েছেন তিন ধাপ। ৪৬৯ পয়েন্ট নিয়ে সাকিবের বর্তমান অবস্থান ৬০ নম্বরে। পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৬ ধাপ পিছিয়ে ৪৬৯ পয়েন্ট নিয়ে নেমেছেন ২৯ নম্বরে। ৯০৬ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।

Tags: আইসিসিআফিফনাসুমবাংলাদেশলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

এই টেস্টে পাকিস্তানকে হারাতে ‘অসম্ভব’ কিছুই করতে হবে শ্রীলঙ্কাকে

Next Post

‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ার পেছনে ক্যারিশমা কী?

Next Post
প্রিয়তমা সিনেমার মূল চরিত্রের প্রেমের দৃশ্য, প্রেমিক ও প্রেমিকা মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ার পেছনে ক্যারিশমা কী?

প্রভাসের লুকেও হতাশ ভক্তরা!. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের লুকেও হতাশ ভক্তরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT