চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ শহিদুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 14, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শহিদুল ইসলাম উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাংলাদেশের পেসার শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। এ সময়ে ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না টাইগারদের হয়ে একটি টি-টুয়েন্টি খেলা পেসার।

বৃহস্পতিবার এন্টি ডোপিং কোডের ২.১ ধারা ভঙ্গ করার দায়ে শহিদুলকে শাস্তি দেয়ার কথা জানায় আইসিসি। নিয়ম ভঙ্গের কথা স্বীকার করে আইসিসির শাস্তি মেনে নিয়েছেন ২৭ বর্ষী তারকা।

আইসিসির আউট অব কম্পিটিশন টেস্টিং প্রোগ্রামে গত ৪ মার্চ ইউরিনের নমুনা দিয়েছিলেন শহিদুল। পরীক্ষায় যাতে ক্লোমিফিন পাওয়া গেছে। ডব্লিউএডিএ’র নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে এই ক্লোমিফিন। এটা খেলার সময় বা অন্য সময়— উভয় ক্ষেত্রেই ব্যবহার নিষিদ্ধ।

সিদ্ধান্ত নেয়ার সময় আইসিসি জানিয়েছে, শহিদুল উল্লেখযোগ্য কোনো দোষ বা অবহেলা প্রদর্শন করেননি। অসাবধানতাবশত নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেছিলেন, যা তার থেরাপিউটিক কারণে বৈধভাবে নির্ধারিত ওষুধে ছিল। তিনি পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে যে ওষুধটি নেননি তা আইসিসিকে বোঝাতে পেরেছেন।

ডানহাতি টাইগার পেসারের শাস্তির মেয়াদ শুরু হবে গত ২৮ মে থেকে। কার্যকর হয়ে ১০ মাস বাদে ২০২৩ সালের ২৮ মার্চ আবারও ক্রিকেটীয় কার্যক্রমে ফিরতে পারবেন শহিদুল।

চলতি ক্যারিবিয়ান সফরেও বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি স্কোয়াডে ছিলেন শহিদুল। সফরে তিনি একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। বাংলাদেশের জার্সিতে একটি টি-টুয়েন্টি খেলেছেন এ পেসার, যাতে ২৩ রান খরচায় একটি উইকেট আছে তার নামের পাশে।

Tags: আইসিসিডোপ টেস্টবাংলাদেশলিড স্পোর্টসশহিদুল
Previous Post

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post
নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Older man with white beard and hair, wearing a beige shirt, looking at the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলহাজতে বৃদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT