চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানির কাছে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিদ্যুৎ চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
আদানি লোগো ও বিদ্যুৎ তারের ছবি, বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করতে আদানি গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছে অন্তবর্তী সরকার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, তিন মাসেরও বেশি সময় ধরে সরবরাহ কম থাকায় এবং শীতকালে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। তবে এখন আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এর আগে ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আদানির সঙ্গে ২৫ বছরের চুক্তি করে। ভারতের ঝাড়খন্ড রাজ্যে গোষ্ঠীটির একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বিল পরিশোধে দেরি হওয়ায় আদানি গত ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। ফলে ১ নভেম্বর একটি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ আদানিকে অর্ধেক সরবরাহ বজায় রাখতে বলে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, তারা আদানিকে মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছে এবং এখন কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে বলেছে।

বিডিডিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আজকের চাহিদা অনুযায়ী তারা দ্বিতীয় ইউনিটটি সিনক্রোনাইজ করার পরিকল্পনা করেছিল, কিন্তু উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা বর্তমানে প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছি। আমরা আরও বেশি পরিশোধ করার চেষ্টা করছি এবং বকেয়া কমানোর ইচ্ছা রাখছি। এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই।

Tags: আদানিবিদ্যুৎ সরবরাহ
Previous Post

তিস্তা ইস্যুতে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি

Next Post

নিয়োগ বাতিল হওয়া সহকারী প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান চলছেই

Next Post
বাংলাদেশের যশোরে জনসমাগমের মধ্যে চ্যানেল আই সংবাদ প্রতিবেদক. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ বাতিল হওয়া সহকারী প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান চলছেই

বাংলাদেশের রাস্তায় সিএনজি অটোরিকশা ও চালকদের দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT