চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরকে স্বাগত জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মাটিতে এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পালাবদলে শেষ মুহূর্তে এসে পাল্টে যায় ভেন্যু। আসর নির্ধারণ হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। টসে জিতে স্কটিশ অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শারজায় বৃহস্পতিবার মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

স্কটল্যান্ডের সঙ্গে এপর্যন্ত টি-টুয়েন্টিতে চারবার দেখা হয়েছে বাংলাদেশের। সবকটিতে জিতেছে টিম টাইগ্রেস। স্কটিশদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক জ্যোতি।

২০১৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। টাইগ্রেস জার্সিতে এপর্যন্ত ৯৯ ম্যাচ খেলেছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটা সাদা বলের এ ফরম্যাটে জ্যোতির শততম।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, তাজ নেহার ও সাথী রাণী।

Tags: আরব আমিরাতজ্যোতিবাংলাদেশবাংলাদেশ টসমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশারজাহস্কটল্যান্ড
Previous Post

দুই শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Next Post

উপকূলীয় ২৯৯ পূজা মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ড

Next Post
দুর্গা পুজার প্রতিমা সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় ২৯৯ পূজা মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ড

সেলিম ও মাজিদ ফজলুল হক স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন সেলিম ও মাজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT