চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল ২৮ রানের লিড নিতে পারলেন মুমিনুলরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 27, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ও লিটন দাসের প্রতিরোধ ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ল বাংলাদেশের টেলের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যেয়ে শ্রীলঙ্কাকে মাত্র ২৯ রানের লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।

শুক্রবার দিনের শুরুতেই মুশফিকুর রহিমের বিদায়ে বিপদের আভাস মিলেছিল। সেখান থেকে লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে প্রতিরোধ গড়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিরেই ফের বিপদের মুখে পড়ে। সাকিব-লিটনকে দ্রুত হারিয়ে শেষে দেড়শর পরপরই স্বাগতিকরা গেল অলআউট হয়ে।

আসিথা ফার্নান্দোর জোড়া শিকার হয়ে সাজঘরে ফিরে যান ড্রয়ের আশা জাগানো লিটন ও সাকিব। দুজনের জুটি থেমেছে ১০৩ রানে।

আসিথার লেন্থ বলে চিপ করতে গিয়ে বোলারের হাতে ধরা পড়েন ৫২ রান করা লিটন। ৫৮ রানে থাকা সাকিব আউট হন একই বোলারের বলে পুল শট খেলতে গিয়ে।

পরে মেন্ডিসের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মোসাদ্দেক (৯)। তার পরের ওভারে আসিথার পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন আসিথা।

৫ উইকেটে ১৪৯ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল স্বাগতিকরা। পঞ্চম দিনের সকালের সেশনে ৩০ মিনিট নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দলীয় ফিফটি পেরোনোর পর আঘাত হানেন কাসুন রাজিথা। বোল্ড করে সাজঘরে ফেরান মুশফিককে। মি. ডিপেন্ডেবল করেন ২৩ রান।

প্রথম ইনিংসে ১৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে শুরুতেই। প্রথম ইনিংসে টাইগাররা করেছিল ৩৬৫ রান। জবাবে লঙ্কানরা ৫০৬ রানে থামে নিজেদের প্রথম ইনিংসে।

Tags: ঢাকা টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকরাজিথালিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

হারের শঙ্কায় বাংলাদেশ

Next Post

পল্লবী-বিদিশার পর আরও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

Next Post
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লবী-বিদিশার পর আরও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

চিলির ফুটবল দলের কোচ বেরিজ্জো মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিলির নতুন কোচ আর্জেন্টাইন বেরিজ্জো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT