চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফের ক্যাম্পে কিংসলে, নতুন মুখ রফিকুল-মোরসালিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 03, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে সাক্ষাৎ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে রোববার। ক্যাম্পের জন্য ৩০ ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথমবারের মত সাফ দলে ডাক পেয়েছেন এলিটা কিংসলে। দলে রয়েছেন দুই নতুন মুখ রফিকুল ও মোরসালিন। 

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে শনিবার ৩০ সদস্যের দল ঘোষণা করেন কাবরেরা। আগামীকাল ঢাকা হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে উঠবেন খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় প্রস্তুতি নেবেন ১০ জুন পর্যন্ত। আগামী ১৫ জুন কম্বোডিয়ায় যাবে বাংলাদেশ। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ শেষ করে বেঙ্গালুরুতে যাবে দল।

গতমাসে ৩৫ সদস্যের প্রাথমিক তালিকা সাফের কাছে জমা দেয় বাফুফে। সেই তালিকা থেকে চোটের কারণে আগেই বাদ পড়েন বসুন্ধরা কিংসের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও মতিন মিয়া। তাদের জায়গায় নেয়া হয় শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেনকে। ৩০ সদস্যের দলে আছেন দুজনেই।

নতুন মুখের মধ্যে দলে জায়গা হয়নি মোহামেডান ডিফেন্ডার মুরাদ হাসানের। এছাড়া বাদ পড়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ত বিশ্বাস, শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ ও কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ।

এক নজেরে ৩০ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ইশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন।

Tags: কিংসলেবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩
Previous Post

ব্যাটারি গলির যে গল্প নিয়ে অমির ‘ফিমেল ৩’

Next Post

তৃতীয় মেয়াদে শপথ নিলেন এরদোয়ান

Next Post
তৃতীয় মেয়াদে শপথ নেওয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মেয়াদে শপথ নিলেন এরদোয়ান

Lionel Messi in Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT