চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফের জন্য প্রস্তুত বাংলাদেশ: সাবিনা

আসর শুরু বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখন বাংলাদেশ দল। রাত পোহালে শুরু হচ্ছে এবারের আসর। শিরোপা ধরে রাখতে কঠোর পরিশ্রম করছে বাংলাদেশের মেয়েরা। সকালে অনুশীলনের পর দুপুরে আসরের উদ্বোধনী সংবাদ সম্মেলনে কথা বলেছেন লাল-সবুজের অধিনায়ক সাবিনা আক্তার। বলছেন, এবারের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচের লড়াই শুরু হবে ‘এ’ গ্রুপের দুদল পাকিস্তানের মেয়েদের সাথে ভারতের মেয়েদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়। এই গ্রুপেই আছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে প্রস্তুতির প্রশ্নে অধিনায়ক সাবিনা বললেন, ‘কয়েকমাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। সাফে সবসময় একটু আলাদা উত্তেজনা কাজ করে সবার মধ্যে। আমার মনে হয় সব দলই প্রস্তুতি নিয়ে এসেছে। একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো ছিল, সুতরাং সবকিছু মিলিয়ে আসরের জন্য আমাদের দল প্রস্তুত আছে।’

গত আসরের চ্যাম্পিয়ন, সেরা খেলোয়াড় সাবিনার এবারের লক্ষ্য? অধিনায়কের জবাব, ‘এখন একটাই লক্ষ্য দলকে যতটুকু সহায়তা করা যায়। অধিনায়ক, দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বলতে পারি, প্রত্যেকটি দলই এখানে বেশ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলবে। আমার মনে হয় এবার সবগুলো দলই শক্ত, ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে দলে ভালোভাবে সহায়তা করা। আর অবশ্যই সুযোগ পেলে নিজের জায়গায় কীভাবে ভালো করা যায় সে চেষ্টাটা থাকবে।’

রাত পোহালে দশরথ স্টেডিয়ামে সাফের আসর গড়াবে। টুর্নামেন্ট ‘এ’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।

Tags: নেপালপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসাবিনা
Previous Post

বন্যা-পরবর্তী পুনরুদ্ধার বিষয়ে সমন্বিত সহযোগিতার তাগিদ

Next Post

আজমেরী ওসমানের সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার

Next Post
পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাগলা হামিদ ও একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজমেরী ওসমানের সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার

ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখল পরিকল্পনা নিয়ে বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যের যেসব দেশ দখলের পরিকল্পনা করছে ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT