চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের লোগো ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

আরইবি-পিবিএস সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণছুটি কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এক বার্তায় পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ জানায়।

বার্তায় বলা হয়, বিদ্যুৎ উপদেষ্টা মূল সমস্যার সমাধানে কোনো দিকনির্দেশনা না দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সরবরাহকৃত বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন। পাশাপাশি যৌক্তিক দাবি উপেক্ষা করে আন্দোলনরত কর্মীদের ‘দেশবিরোধী শক্তি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অ্যাসোসিয়েশন আরও জানায়, আরইবি কর্মীদের দমন-পীড়ন ও হয়রানিমূলক বদলি চালিয়ে যাচ্ছে। এমনকি পূর্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করে উল্টো বরখাস্ত ও চাকরিচ্যুতির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, বরখাস্ত ও বদলির ঘটনা ঘটেছে।

সংগঠনটির দাবি, মিটার রিডার, লাইন শ্রমিক ও পোষ্য বিলিং সহকারীদের নিয়মিতকরণে কমিটি গঠন করা হলেও প্রায় তিন মাসেও কোনো অগ্রগতি দেখা যায়নি।

বিবৃতিতে বলা হয়, বিদ্যমান সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে সঠিক উদ্যোগ না নিলে পূর্বের মতো গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tags: তীব্র নিন্দা
Previous Post

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল

Next Post

জাকসু ভোট গণনা করার সময় শিক্ষিকার মৃত্যু

Next Post
শিক্ষিকার মৃত্যুতে জাকসু ভোট গণনা বন্ধ, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু ভোট গণনা করার সময় শিক্ষিকার মৃত্যু

ইসরায়েলসহ ছয় দেশে হামলার ছবি ও মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT