চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 28, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা করছে সরকার ও ব্যবসায়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগে প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলার

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সভায় জানানো হয়, ছয় মাসে পাওয়া বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি প্রস্তাব এসেছে চীনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে, প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বিডা’র প্রতিনিধি জানান, ১.২৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে এ পর্যন্ত ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব চূড়ান্ত হয়েছে, যা প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরের হার প্রায় ১৮ শতাংশ। বিশ্বব্যাপী গড়ে এই হার ১৫-২০ শতাংশের মধ্যে থাকে।

সভায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়েও আলোচনা হয়। বর্তমানে প্রায় সাড়ে ৬ হাজার কন্টেইনার বন্দরে পড়ে আছে। গত দুই মাসে ১ হাজার কন্টেইনার নিলামে বিক্রি করা হয়েছে। আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামে তোলার পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা সমন্বিত করার উদ্যোগ হিসেবে তৈরি করা এই অনলাইন প্ল্যাটফর্মের সফট লঞ্চিং আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ উদ্বোধন মাসের শেষ নাগাদ করার পরিকল্পনা রয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রধান উপদেষ্টার কার্যালয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারবিডাবিনিয়োগবেজাবেপজালুৎফে সিদ্দিকী
Previous Post

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী

Next Post

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদ পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

Next Post
বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ সদস্য দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদ পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT