চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পয়েন্ট না পাওয়ার আক্ষেপ থেকে গেল রাকিবদের

এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রাকিবের মনোভাব প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিব হাসান

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমে গোল হজম করে পরে ম্যাচে ফেরে লাল-সবুজের দল। অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট নিয়েও মূল আসরের জন্য টিকে থাকার পথ ক্ষীণই জামাল ভূঁইয়াদের।

ডি বক্সের মাঝে ফাউল করে পেনাল্টিতে গোল হজম করে বাংলাদেশ। পরে ৮৪ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে ১-১এ ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পর গোলের খুশির সাথে পয়েন্ট ভাগ করে নেয়ার আক্ষেপের কথা জানান রাকিব। দলের অবস্থান এবং পরবর্তী পরিকল্পনার কথা বলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

রাকিব বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌, গোল করতে পেরেছি। আসলে শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। সে কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক কঠোর পরিশ্রম করছে। সে কারণে ম্যাচটা আমরা ড্র করতে পেরেছি। কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম। আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি, তাই ম্যাচটা ড্র হয়েছে। সুযোগ সুবিধা এবং স্টেডিয়াম, সবকিছু আলাদা আমাদের দেশ থেকে। আসলে আমাদের এরকম একটা মাঠ প্রাপ্য, যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। এরকম যদি মাঠ থাকতো বাংলাদেশে, তাহলে আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপর দিতে পারতাম।’

‘হ্যাঁ, আসলে শেষ ম্যাচ এবং এই ম্যাচটা আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমাদের ভাগ্য সহায় হতো, তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে ছোট ভুলে গোল হজম করি। তারপর কিন্তু আমরা অনেক সুযোগ পাই। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের পুরো দলের ১১ জনই অনেক ভালো খেলেছে। তার কারণে আজকে এটা ভালো খেলা উপহার দিতে পেরেছি। কারণ মাঠ বলেন আর ওদের ৪৫ হাজার দর্শকের ভিতরে খেলাটা, আসলে সহজ ছিল না, আমি মনে করি। আমরা এটা সামাল দিতে পেরেছি খুব ভালো লাগছে।’

‘দেখেন, প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি, তারপর আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলেছি। ওদের সাথে আধিপত্য দেখিয়েছি, কিন্তু আমাদের ভাগ্য সহায় হয়নি তাই ম্যাচটা হেরেছি। তারপরে দেখেন শেষ দুইটা ম্যাচ, আমরা বল দখলে রেখে খুব ভালো ফুটবল খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। দিন দিন দল উন্নতি করছে, সামনে আরও ভালো কিছু হবে।’

ক্যাবরেরা বলেছেন, ‘খুব কঠিন খেলা ছিল। বিশেষ করে প্রথমদিকে আমাদের দর্শকদের চাপ এবং মাঠের চাপ সামলে নিতে হয়েছে। দল খুবই অসাধারণ খেলেছে, অনুভূতির কথা আর কী বলবো। তিন পয়েন্টের প্রাপ্য ছিলাম, কিন্তু এক পয়েন্ট নিয়ে শেষ করতে হল। ম্যাচটা খুবই প্রতিযোগিতামূলক ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরাও চেপে ধরেছি, আমাদের জয়টা প্রাপ্য ছিল। দল আগের থেকে উন্নতি করছে। আগের থেকে অনেক ভালো খেলছে। প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলেছে, সমিত অনেক ভালো মানের খেলোয়াড়। আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের খেলা আরও ভালো হবে। আমরা যে তিন পয়েন্ট হারিয়েছি ভারতের সাথে আশা করছি সেটা পাবো।’

Tags: এএফসি এশিয়ান কাপ বাছাইক্যাবরেরাবাংলাদেশরাকিবলিড স্পোর্টসহংকং
Previous Post

আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ২৯৪

Next Post

সেনাবাহিনীর তিন রেজিমেন্টের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

Next Post
সেনাবাহিনীর রিক্রুট ব্যাচের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর তিন রেজিমেন্টের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিটু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT