চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডান-কিংসের জয়, আবাহনীর হোঁচট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২৩-২৪ মৌসুমের আসর মাঠে গড়িয়েছে। প্রথম দিন জয়ের দেখা পেয়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে হোঁচট খেয়েছে আরেক ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী লিমিটেড।

শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে মোহামেডান। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ এফসি।

রাজশাহীতে ম্যাচের ১৪ মিনিটে মোহাম্মাদ শাহরিয়ার ইমনের গোলে মোহামেডান এগিয়ে যায়। বিরতির আগে ৪৩ মিনিটে ফর্টিসকে সমতায় ফেরান ওমর সার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সাদা-কালোদের হয়ে জয়সূচক গোলটি করেন ইমানুয়েল টনি আগবাজি।

ঢাকায় ম্যাচের অষ্টম মিনিটে কিংসকে এগিয়ে দেন রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে অস্কার ব্রুজনের দলের গোলের ক্ষুধা বাড়ে। ৫৮ ও ৬১ মিনিটে ব্যবধান বাড়ান ডরিয়েল্টন। ব্রাদার্সের হয়ে ৬৯ মিনিটে বল জালে জড়ান রাব্বি হোসেন রাহুল।

৮৯ মিনিটে কিংসের পক্ষে স্কোরলাইন ৪-১ করেন রবসন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওতাবেক লক্ষ্যভেদ করলে ব্রাদার্স দ্বিতীয় গোলের দেখা পায়। খানিক পর কিংসের হয়ে গোল করেন মোহাম্মাদ ইব্রাহিম।

গোপালগঞ্জে ম্যাচের ২৬ মিনিটে জনাথন ফার্নান্দেসের নিশানাভেদে এগিয়ে যায় ঢাকা আবাহনী। তবে ৬৬ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বল জালে জড়ালে ড্র নিয়েই আকাশী-নীলদের মাঠ ছাড়তে হয়।

চট্টগ্রাম আবাহনী ময়মনসিংহে পুলিশ এফসির কাছে পেয়েছে হারের স্বাদ। ২২ ও ৪৩ মিনিটে পুলিশের হয়ে জোড়া গোল করেন এডিস গার্সিয়া।

Tags: চট্টগ্রাম আবাহনীঢাকা আবাহনীফর্টিস এফসিবসুন্ধরা কিংসবাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলবিপিএল ফুটবলব্রাদার্সমোহামেডানরহমতগঞ্জলিড স্পোর্টস
Previous Post

কেন্দ্রে যেতে ভোটাররা উন্মুখ হয়ে আছে: বাহাউদ্দিন নাছিম

Next Post

সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ঘে নিহত ২

Next Post
ছবি: সংগৃহীত

সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ঘে নিহত ২

আব্দুর রহমানের বক্তৃতা, জনসমাগমের মধ্যে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না: আব্দুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT