চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, রোববার চার জেলায় জনসভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানতে পৌঁছান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানতে পৌঁছান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বারো আউলিয়ার শহর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। রাতে তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন।

চট্টগ্রাম বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, রোববার তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে সকাল ১১টা ৩০ মিনিটে। এরপর বিকেলে তিনি ফেনীর উদ্দেশে রওনা দেবেন। ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় তিনি ফেনীতে তাঁর নানাবাড়িতেও যাবেন।

ফেনী থেকে তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে যাবেন। সেখানে বিকেল ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। কুমিল্লায় আরও দুটি জনসভা করার কথা রয়েছে তার। এর একটি সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে গভীর রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

Tags: কুমিল্লাচট্টগ্রামতারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননারায়ণগঞ্জনির্বাচনী প্রচারণাফেনীবিএনপিরাজনৈতিক সমাবেশ
Previous Post

নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩

Next Post

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: হর্ষবর্ধন শ্রিংলা

Next Post
ছবি: সংগৃহীত

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ, বিবৃতিতে যা বলল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT