চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পৃষ্ঠপোষকতা পেলে অলিম্পিক থেকে ট্রফি আনবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 30, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের খেলোয়াড় ট্রফি গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পোল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালও নিশ্চিত করেছে স্বাগতিক দলটি। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি, একাই আদায় করেছেন ২৫ পয়েন্ট। বলেছেন, পৃষ্ঠপোষকতা পেলে অলিম্পিক থেকে ট্রফি আনবো।

ম্যাচ শেষে মুন্সি বললেন, ‘প্রতিটি খেলোয়াড় জিততে চায়, প্রতিটি খেলোয়াড় তার সর্বোচ্চটা উপহার দিতে চায়, আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি, দল ভালো করেছে, ভালো লাগছে।’

‘কাবাডি আমাদের গ্রামবাংলার খেলা। আমি অজপাড়া থেকে উঠে এসেছি। এখানে বেশিরভাগই গ্রামের খেলোয়াড়। কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতার অভাব আছে। প্রো কাবাডির মতো আসর হলে গ্রামবাংলা থেকে অনেক খেলোয়াড় উঠে আসত। আর গ্রামবাংলা থেকে খেলোয়াড় উঠে আসলে ভারতকে ছাড়িয়ে অলিম্পিক থেকে ট্রফি আনার মতো যোগ্যতা হবে আমাদের।’

দেশের মাটিতে সুবিধা বেশি পাচ্ছেন কিনা প্রশ্নে লাল-সবুজের অধিনায়ক জানালেন, ‘দেশের মাটিতে আমরা একটু বেশি সুবিধা পাচ্ছি। আমাদের দলীয় সমন্বয় থাকলে দেশে বা বিদেশের মাটিতে যেকোনো দলকে আমরা হারাতে পারব। তবে বিদেশের মাটিতেও আমাদের কিছু ম্যাচ খেলা দরকার। যেমন আমাদের কিছু নতুন খেলোয়াড় আছে, ওরা দেশে ভালো করছে, কিন্তু বিদেশের মাটিতে গেলে তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। এজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট দরকার।’

লাল-সবুজের দল গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ৩১মে, নেপালের বিপক্ষে। একই ভেন্যুতে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Tags: অলিম্পিকআরুদুজ্জামানকাবাডিনেপালপোল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপের যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব

Next Post

কেমন জমলো ‘পঞ্চায়েত ৩’, কার পারিশ্রমিক কত?

Next Post
পঞ্চায়েত ৩ এর চরিত্রগুলো হাস্যরসাত্মক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন জমলো ‘পঞ্চায়েত ৩’, কার পারিশ্রমিক কত?

শফিউল আজিম ইসি সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি সচিব হিসেবে দায়িত্ব নিলেন বিমানের সাবেক এমডি শফিউল আজিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT