চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ফিলিস্তিন মহারণের ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 20, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ফিলিস্তিন দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ এবং আন্তরিকতা সুস্পষ্টভাবে প্রমাণিত। বাংলাদেশ সবসময় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থনের পাশাপাশি ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিন ভূখণ্ড দখলের অবসান দাবি করে আসছে। বন্ধুপ্রতিম দুই রাষ্ট্র এবার ফুটবল মাঠে মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায়।

ফুটবল মাঠে বাংলাদেশ ও ফিলিস্তিন আগেও মুখোমুখি হয়েছে। পাঁচবারের দেখায় সবকটিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। হজম করেছে ৯ গোল।

দুদেশের বন্ধুত্বের ইতিহাসটা পুরনো হলেও একবিংশ শতাব্দীতে এসে তারা প্রথমবার কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম দেখায় ফিলিস্তিন ২-০ গোলে জয় পায়। দিনটি ছিল ২০১১ সালের ২১ মার্চ। কাকতালীয়ভাবে আবারও ২১ মার্চই জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে লড়বে দুদল।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়) শুরু হবে ম্যাচ। এরপর ফিলিস্তিনের সঙ্গে ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।

২০১৩ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল দুদল। সেবার বাংলাদেশ একমাত্র গোলে হারে। গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধ।

বাংলাদেশের মাটিতে ২০১৮ সালে বঙ্গবন্ধু কাপে সেমিফাইনালে ২-০ গোলে জয় পায় ফিলিস্তিন। দুবছর পর একই আসরে আবারও দুই গোলে হারে বাংলাদেশ। শেষবার বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই হয়েছিল ২০২১ সালের ৫ সেপ্টেম্বর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোরলাইন ২-০ ছিল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ রাখলে অবশ্য দুদলের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। বাংলাদেশ ১৮৩তম স্থানে রয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ ফিলিস্তিনের অবস্থান ৯৭তম। তাই রক্ষণাত্মক কৌশলে খেলার ছক কষে প্রতিপক্ষকে রুখে দেয়ার পরিকল্পনায় টিম টাইগার্স। পাল্টা আক্রমণে সফল হয়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অভাবনীয় জয়ের বাসনাও রয়েছে!

Tags: প্রীতি ম্যাচফিলিস্তিনফুটবলফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবঙ্গবন্ধু কাপবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ডিসেম্বরে বিআরটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

নয় গুণী সাহিত্যিক পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

Next Post
ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাহিত্যিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় গুণী সাহিত্যিক পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

নদী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে হবে: মুকিত মজুমদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT