চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতেও বড় ব্যবধানে হারল অনূর্ধ্ব-১৯ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 06, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে বোলিং ও ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাত্র টেস্টে ১০ উইকেটে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটা হলো ৯ উইকেটের হারে। চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা।

৩৭.২ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান যুবারা। শাহজাইব খান ৮৩ রানে আউট হন দলীয় দেড়শর কাছে গিয়ে। আজান আউয়াস ৬৯ রানে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ৭০ রানের ইনিংসের পর পাকিস্তানের একমাত্র উইকেটটিও শিকার করেন অলরাউন্ডার মাহফুজুর রাব্বি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভার খেলে দেড়শ পার করতেই ঘাম ছুটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। মাহফুজুর রাব্বি অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে এনে দেন মাঝারি সংগ্রহ। ৫ উইকেট নেন সফরকারী দলের বাঁহাতি পেসার আমির হাসান।

আমির ১০ ওভারে দেন মাত্র ২৪ রান। তার পেস তোপ সামাল দিতে পেরেছেন কেবল মাহফুজুর। একশর আগেই অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান বাংলাদেশকে। ৮৮ রানে ৭ উইকেট হারানোর পর লড়াকু ফিফটিতে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে।

সাত নম্বরে নেমে শেষ পর্যন্ত লড়েন মাহফুজুর। ১০০ বলে ইনিংসে মারেন ৮টি চার, ২টি ছক্কা। লোয়ারঅর্ডার ব্যাটার শেখ পারভেজ ১৯, ওয়াসি সিদ্দিক ১৫ রান করে অবদান রাখেন। শেষের তিন ব্যাটারের লড়াইয়ে পুরো ৫০ ওভার বাংলাদেশ টিকে থাকতে পেরেছে একটি উইকেট হাতে রেখে।
Tags: অনূর্ধ্ব-১৯ দলচট্টগ্রামপ্রথম ওয়ানডেবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৮

Next Post

প্রাণী অধিকার রক্ষা ও প্রচলিত আইনের সংশোধনের দাবিতে মানববন্ধন

Next Post
প্রাণী অধিকার রক্ষার মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণী অধিকার রক্ষা ও প্রচলিত আইনের সংশোধনের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই ভবনের ছবি, বাংলার সংবাদ ও তথ্যের অন্যতম কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের লঘুচাপ সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT