চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 03, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা আসছেন, লাউঞ্জে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার সকালে ঢাকায় পা রেখেছে দলটির প্রথম ভাগের সদস্যরা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের ভাগে।

রোববার পিএসএলের ফাইনাল থাকায় প্রথম বহরে দলের সঙ্গে আসেননি বাবর আজম। পেসার খুররম শেহজাদও ফাইনালের জন্য পাকিস্তানে আছেন। সোমবার তারা বাংলাদেশে পৌঁছাবেন। বাংলাদেশের পেস তারকা নাহিদ রানাও থাকবেন পিএসএলের ফাইনালে। বাবরদের সঙ্গে তার ঢাকায় আসার কথা রয়েছে।

দুম্যাচে টেস্টের জন্য গতমাসের মাঝামাঝিতে ১৬ সদস্যের দল দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি আছেন। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি আছেন দলে।

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।

দুই ম্যাচের সিরিজে প্রথমটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও পরেরটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ৮ মে এবং ১৬ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Tags: আফ্রিদিটেস্ট সিরিজনাহিদ রানাপাকিস্তানবাবরবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্র দিচ্ছে সম্পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ!

Next Post

‘আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে কল্পনাতেও ছিল না’

Next Post
আলোচনামূলক পরিস্থিতিতে একজন ব্যক্তি বইয়ের শেলফের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে কল্পনাতেও ছিল না'

বাবর আজমের ব্যাট হাতে শিরোপা জেতার উদযাপন, পাকিস্তান ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হিসেবে শিরোপা জেতা আমার স্বপ্ন: বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT