চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং বিপর্যয়ের পর রিতু-ফাহিমার নৈপূণ্যে বাংলাদেশের সংগ্রহ ১৭৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 19, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের রিতু ও ফাহিমা ব্যাটিং পর্বে একসঙ্গে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে টিম টাইগ্রেস। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৭৯ রান। রিতু মনি ৪৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে সমীকরণ এমন ছিল বাংলাদেশের জন্য। জিততে না পারলে তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের রানরেটের হিসেব-নিকেশে পড়তে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। বাংলাদেশের রানরেট (+১.০৩৩) থাকলেও উইন্ডিজের রানরেট এখনও (-০.২৮৩)।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এদিন বাংলাদেশের ওপেনিংয়ে আবারও পরিবর্তন করা হয়। ফারজানা হকের সাথে ওপেনিংয়ে আসেন দিলারা আক্তার। প্রথম ওভারে দিলারা দুই বাউন্ডারি মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ১৩ রান করে আউট হন।

ফারজানা এদিন কোনো রান পাননি, শুন্য রানে আউট হওয়ার পর নিগার সুলতানা জ্যোতি ১ রানে আউট হন। শারমিন আক্তার সুপ্তা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনংস খেলা রিতু মনির সাথে ৪৪ রানের জুটি গড়েন। সুপ্তা ২৪ রানে আউট হলে নাহিদা আক্তারের সাথে আরেকটি ৪৪ রানের জুটি গড়েন রিতু। ওই জুটিতে ১৯ রান করে বিদায় নেন নাহিদা।

নাহিদার পর ফাহিমা খাতুনের সাথে ২৭ রানের আরেকটি জুটি গড়েন রিতু মনি। দীর্ঘ সময় ক্রিজে থেকে ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ করে আউট হন রিতু। রিতুর পর দলকে ধরে রাখেন ফাহিমা, শেষপর্যন্ত ক্রিজে থেকে ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট শিকার করেন। ফাতিমা সানা ও দিয়ানা বেগের ২ উইকেটের পর রামিন শামিম এবং নাসারা সান্ধু একটি করে উইকেট নেন।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

Tags: ওয়েস্ট ইন্ডিজথাইল্যান্ডপাকিস্তানফাতিমাফাহিমাবাংলাদেশলিড স্পোর্টসসাদিয়া
Previous Post

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

Next Post

‘নতুন কিছু চেষ্টা করবো, এটা শুরু হবে আগামীকাল থেকে’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নতুন কিছু চেষ্টা করবো, এটা শুরু হবে আগামীকাল থেকে’

গার্দিওলা ও ডি ব্রুইনির আবেগপূর্ণ আলিঙ্গো. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে যে সমস্যা দেখছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT