চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 13, অক্টোবর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জয়হীন থাকল বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের কাছে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। লড়াকু সংগ্রহ গড়লেও দুই ওপেনারের ফিফটি ও মোহাম্মদ নেওয়াজের ২০ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে সহজ জয় তুলে নেয় বাবর আজমের দল।

১৭৪ রানের লক্ষ্য পাকিস্তান তাড়া করে ৩ উইকেট হারিয়ে, এক বল হাতে রেখে। ১০১ রানের ওপেনিং জুটিতে দলটি পায় জয়ের ভিত। অধিনায়ক বাবর আজম ৪০ বলে ৫৫ রান করেন ৯ চারে। অন্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৫৬ বলে ৬৯ রান করেন মাত্র চার চারে।

হাসান মাহমুদ দুটি ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট। সবচেয়ে বেশি রান খরচ করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩.৫ ওভারে দেন ৫৩ রান। পাশাপাশি সহজ একটি ক্যাচও ছাড়েন।

হ্যাগলি ওভালে প্রথম রানের দেখা পেতে নাজমুল হোসেন শান্ত খরচ করেছিলেন ৯ বল। তার ব্যাটিং আশাহত করলেও লিটন দাস ও সাকিব আল হাসান বাংলাদেশকে নিয়ে যান ভালো অবস্থানে। জোড়া ফিফটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি পায় টাইগাররা।

টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে শান্তর সঙ্গী হন সৌম্য সরকার। দলীয় ৭ রানে ফেরেন সৌম্য। ৪ বলে ৪ রান আসে তার ব্যাটে। ১৫ বলে ১২ রান করেন শান্ত। তিনে নামা লিটন একপ্রান্ত থেকে মেরে রানরেট ঠিক রাখেন। পরে সাকিবকে ২২ গজে পেয়ে চালান আগ্রাসন।

অধিনায়কও করতে থাকেন মারকুটে ব্যাটিং। তাদের মাঝে গড়ে ওঠা ৫৫ বলে ৮৮ রানের জুটিতে ভর করেই বাংলাদেশ পায় বড় সংগ্রহ। লিটন ৪২ বলে ৬৯ ও সাকিব ৪২ বলে ৬৮ রান করে আউট হন।

নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ।

Tags: পাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

বিদ্যুৎ পরিস্থিতির সহসা উন্নতি হচ্ছে না

Next Post

বালুময় মরুর বুকে সবুজ জীববৈচিত্র্য

Next Post
বালুময় মরুর বুকে গবাদি পশুর হাঁটা, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বালুময় মরুর বুকে সবুজ জীববৈচিত্র্য

চাঁদপুরে সুপারির বাম্পার ফলন, ঝুঁকি কমে কৃষকদের লাভ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে সুপারির বাম্পার ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT