চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন বাংলাদেশের

শুক্রবারের খেলা শেষে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 23, আগস্ট 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাদমান মুমিনুলের ফিফটিতে তৃতীয় দিন বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে দারুণ করছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ফিফটির পর অর্ধশতক পেয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। চার ফিফটিতে দারুণ লড়ে তৃতীয় দিন শেষ করেছে টিম টাইগার্স।

তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে তারা। ১২২ বলে ৫৫ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ৫৮ বলে ৫২ রানে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস।

শুক্রবার সকালে দ্রুত দুই উইকেট হারায় টিম টাইগার্স। দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফেরেন আগের দিন অপরাজিত থাকা জাকির হাসান। ৫৮ বল খেলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার, মেরেছেন একটি বাউন্ডারি। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।

দলীয় ৫৩ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ২৭তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদের ডেলিভারিতে ডিফেন্স করার চেষ্টা করেন শান্ত। বল ব্যাটের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৪২ বল খেলে ১৬ রান করার পথে দুটি চার মারেন অধিনায়ক।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ান সাদমান ও মুমিনুল হক। রানের গতি কিছুটা বাড়িয়েছেন দুজনে। ১৪৭ রানে মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ফিফটি পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের ১৯তম ফিফটির পরপরই খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে ফিরে যান তারকা বাঁহাতি ব্যাটার।

প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরে দারুণ করছিলেন ওপেনার সাদমান। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আটকে গেছেন, শিকার হন পাকিস্তান পেসার মোহাম্মদ আলির।

৬৬ ওভারের শেষ বলে মোহাম্মদ আলির গুডলেন্থের ডেলিভারিতে শট খেলতে চেয়েছিলেন সাদমান। লাইন মিস করায় বল আঘাত হানে স্টাম্পে। ১৮৩ বলে ৯৩ রান করে ফিরে যান টাইগার ওপেনার। ইনিংসে ছিল ১২ চারের মার।

বড় রান করতে পারেননি সাকিব আল হাসান। চা বিরতির পর ব্যাটে আসেন। মুশফিকুর রহিমের সঙ্গে রানের চাকা ঘোড়াচ্ছিলেন দ্রুতই। সম্ভাবনা জাগানো ইনিংসটা লম্বা করতে পারেননি। ৭২.৪ ওভারে সাইমের অফস্টাম্পের বাইরে ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বল-ব্যাটের সংযোগ ঘটেনি। এক্সট্রা কভার অঞ্চলে উড়ে যায় বল। শান মাসুদ বল তালুবন্ধি করেন। ২১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাইমের প্রথম টেস্ট উইকেটও সাকিব।

পরে লিটন দাসকে নিয়ে ফলোঅন এড়ান মুশফিকুর রহিম। ৮৭তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির অফস্টাম্পের ডেলিভারিতে চার মেরে ফিফটি পূর্ণ করেন মুশফিক। ১০৪ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চারের মার। টেস্টে তারকা ব্যাটারের ২৮তম ফিফটি এটি।

মুশফিকের ফিফটির পর ৮৯ ওভারে নাসিম শাহ’র উপর চড়াও হন লিটন দাস। তিন চার ও এক ছক্কায় ১৮ রান তুলে নিজের ১৭তম ফিফটি পূর্ণ করেন উইকেটরক্ষক-ব্যাটার। ৫২ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কার মার। পরে দুজনে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-পাকিস্তান টেস্টমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিবসাদমান
Previous Post

পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

Next Post

বন্যার্তদের জন্য নগদ অর্থ নিয়ে দিলেন প্রতিবন্ধী ভিক্ষুক

Next Post
বন্যার্তদের জন্য নগদ অর্থ নিয়ে প্রতিবন্ধী ভিক্ষুক. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য নগদ অর্থ নিয়ে দিলেন প্রতিবন্ধী ভিক্ষুক

নৌবাহিনী বন্যার্তদের জন্য এক দিনের বেতন দিলো. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলো নৌবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT