চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পেসারদের সামলানোর উপায় জানালেন মুশতাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 15, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচের সঙ্গে ক্রিকেটার আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হবে টিম টাইগার্স। লাল বলের সিরিজ সামনে রেখে পুরোদমে অনুশীলন করছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজে পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ সামলাতে হবে মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। সামলানোর উপায় বাতলে দিয়েছেন টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ।

বৃহস্পতিবার লাহোরে সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের ব্যাটারদের আত্মবিশ্বাস দেখতে চাওয়ার কথা বলেছেন মুশতাক। তার মতে, আত্মবিশ্বাস থাকলেই ম্যাচে জেতা সহজ।

পাকিস্তানের পেসারদের সামলানো নিয়ে বলেছেন, ‘আসলে সবার আগে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। অবদান রাখতে হলে আগে বিশ্বাস করতে হবে, আমি দলকে জেতাতে পারব। এই বিশ্বাসটা অনেক জরুরি।’

‘ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাস করি বাংলাদেশে এমন ছেলে আছে। তারা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। তাদের মাঝে যেকোনো ভালো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার মতো সামর্থ্য রয়েছে।’

টাইগার পেসারদের নিয়েও বেশ আত্মবিশ্বাসী মুশতাক। বলেছেন, ‘দলে এখন বেশ কয়েকজন ভালো পেসার রয়েছেন। অনুশীলনে দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে। তবে কন্ডিশন ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জন পেসার খেলাব বা কাকে খেলাব।’

বিদেশের মাটিতেও বাংলাদেশের টেস্ট জেতা সম্ভব, মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার। বলেছেন, ‘আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে, তাহলে বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টমুশতাকলিড স্পোর্টস
Previous Post

গণভবনের মালামাল পুনরুদ্ধার ও সংস্কার করছে ছাত্র-জনতা

Next Post

জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন

Next Post
বাংলাদেশে করোনার পরিস্থিতি ও ভ্যাকসিন সংক্রান্ত সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন

শেখ হাসিনা গণহত্যা মামলার তদন্তের জন্য সাক্ষ্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT