চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 11, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে সোমবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তার আগেরদিন দল জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

এবছর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। সেটি কাটিয়ে সাকিবকে নিয়েই দল দিয়েছে বিসিবি।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে পেসার তাসকিন আহমেদ বিশ্রামে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে আছেন তিনি। বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত’র দল। সাকিব-মুশফিক ও মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দলের ভালো করার প্রত্যাশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। বলেছেন, ‘এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০-এর বেশি টেস্ট উইকেট আছে।’

‘শান্ত, লিটন ও অন্য ব্যাটাররা ভালো করবে, পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

গতবছর জুনে আফগানিস্তান সিরিজের পর টেস্টের বাইরে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন পাকিস্তান সফরে। দ্বিতীয় টেস্টটাই কেবল খেলবেন কেবল। গাজী আশরাফ বলেছেন, ‘তাসকিন শুধুমাত্র দ্বিতীয় টেস্ট খেলবেন বলে আমরা পাঁচজন পেসার বেছে নিয়েছি। গতবছর জুনের পর সে কোনো টেস্ট খেলেনি। দীর্ঘ সংস্করণের ম্যাচে ছন্দে আনতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

পাকিস্তান সফরকে চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচক, তবে দল নিয়ে আশাবাদী। বলেছেন, ‘পাকিস্তান খুব শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে তাদের ঘরের মাঠে এবং এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হবে। এটা ঠিক, আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব। এছাড়া, বাংলাদেশ এ দলের সাথে ইতিমধ্যে পাকিস্তানে থাকা কিছু খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। তাদের অভিজ্ঞতা কাজে আসবে।’

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Tags: গাজী আশরাফটেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫তাসকিনপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সা.সম্পাদকসহ ৩ জনের সদস্যপদ বাতিল

Next Post

কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার

Next Post
Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার

ঢাকায় মেট্রোরেল ট্রেন চলাচল, শহরের ব্যস্ত রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT