চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনে গড়াল সিলেট টেস্ট: বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 19, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে চতুর্থ দিনের শুরুটা ছিল বাংলাদেশের দখলে। বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য দিয়ে ১৬২ রানেই পাকিস্তানের ৫ ব্যাটারকে সাজঘরের পথ দেখান তাইজুল-নাহিদরা। তখন দ্রুত জয়ের দিকে ছুটছিল টিম টাইগার্স। সেখানে সফরকারীদের ঢাল হয়ে দাঁড়ান সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। তাদের শতাধিক রানের জুটিতে লড়াই জমায় দলটি। দিনের শেষদিকে জুটি ভাঙার পাশাপাশি দুই উইকেট তুলে নিয়ে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম। অতিথিদের হোয়াইটওয়াশ করতে পঞ্চম ও শেষদিনে লাল-সবুজদের দরকার ৩ উইকেট, সিরিজ বাঁচাতে পাকিস্তানকে চাই সেখানে ১২১ রান।

শনিবার সিলেট টেস্টের প্রথমদিনে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রানে থামে স্বাগতিক দল। জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯০ রানে অলআউট হয় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের সংগ্রহ দাঁড়ায় ৪৩৬ রান। বড় লক্ষ্যে নেমে ৭ উইকেটে ৩১৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ১২১ রানের লক্ষ্য নিয়ে শেষদিনে নামবেন মোহাম্মদ রিজওয়ান (৭৫) ও সাজিদ খান (৮)।

লক্ষ্যতাড়ায় নেমে তৃতীয় দিনে কেবল ২ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। কোন রান যোগ করতে পারেনি। মঙ্গলবার চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারায়। দলীয় ২৭ রানে আব্দুল্লাহ ফজলকে ফেরান নাহিদ রানা। ২৮ বলে ৬ রান করে মিরাজের হাতে ক্যাচ দেন। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ৪৯ বলে ২১ রান করেন পাকিস্তান ওপেনার।

তৃতীয় উইকেটে বাবর আজম ও শান মাসুদ যোগ করেন ১১৫ বলে ৯২ রান। দ্বিতীয় সেশনে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। লিটন দাসের দুর্দান্ত ক্যাচে বাবর ফেরেন ৫২ বলে ৪৭ রান করে। দলীয় ১৫৪ রানে সৌদ শাকিল আউট হন। ২১ বল ৬ রান করে। ১৬২ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। শান মাসুদকে ফেরান তাইজুল। ১১৬ বলে ৭১ রান করেন অতিথি অধিনায়ক।

এরপর সফরকারীদের হাল ধরেন মোহম্মদ রিজওয়ান ও সালমান আগা। ষষ্ঠ উইকেটে দুজনে ২২৪ বলে ১৩৪ রান যোগ করেন। ৮১.৫ ওভারে সালমানকে ফিরিয়ে স্বস্তি এনে দেন তাইজুল। পাকিস্তান ব্যাটারকে বোল্ড করেন টাইগার স্পিনার। ১০২ বলে ৭১ রান করে যান আগা। নিজের পরের ওভারে স্বাগতিকদের সপ্তম সাফল্য এনে দেন তাইজুল। স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে রানের খাতা খোলার আগে হাসান আলিকে ফেরান।

এরপর সাজিদ খানকে সঙ্গী করে দিনের খেলা শেষ করেন রিজওয়ান। ১৩৪ বলে ৭৫ রানে রিজওয়ান এবং ৯ বলে ৮ রানে সাজিদ অপরাজিত আছেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩১ ওভারে ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন। নাহিদ রানা ২ উইকেট এবং মেহেদী হাসান মিরাজ ১ উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮ রান করে বাংলাদেশ। লিটন দাস ১২৬ রান করেন। শান্ত ২৯, তানজিদ তামিম ২৬, মুশফিকুর রহিম ২৩ এবং মুমিনুল হক ২২ রান করেন।

পাকিস্তানের হয়ে খুররম শেহজাদ ৪ উইকেট, মোহাম্মদ আব্বাস ৩, হাসান আলি ২ এবং সাজিদ খান ১টি করে উইকেট নেন।

জবাবে নেমে ৫৭.৪ ওভারে ২৩২ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। সাজিদ খান ৩৮ এবং সালমান আগা ও শান মাসুদ ২১ রান করে আনেন।

টাইগার বোলারদের মধ্যে তাইজুল ও নাহিদ ৩টি করে, তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট।

৪৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১০২.২ ওভার ব্যাট করে ৩৯০ রান করে বাংলাদেশ। ১৩৭ রান করেন মুশফিকুর রহিম। লিটন ৬৯, মাহমুদুল হাসান জয় ৫২ রান করেন। মুমিনুল হক ৩০ এবং তাইজুল ২২ রান করেন।

দ্বিতীয় ইনিংসেও বল হাতে আলো ছড়ান খুররাম শেহজাদ। ৪ উইকেট নেন। সাজিদ খান নেন ৩ উইকেট। হাসান আলি দুটি এবং মোহাম্মদ আব্বাস নেন একটি করে উইকেট।

Tags: তাইজুলবাংলাদেশ-পাকিস্তানমুশফিকলিটনলিড স্পোর্টসসিলেট টেস্ট
Previous Post

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

Next Post

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

Next Post
আর্সেনাল কোচ চেম্বারলেইন মাঠে ক্লাবের সমর্থকদের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

শাহরুখ খানের ছবি, তিনি কালো পোশাক পরেছেন, পেছনে কাঠের দেওয়াল ও জানালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT