চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ১০ গোল পাকিস্তানের, ৩-০তে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া হকির ম্যাচ, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্লে-অফ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। রিয়াজুল করিম বাবুর দল হেরেছে ১০-৩ গোলে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন সুফিয়ান খান। তিন ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ২৬ গোল, দিয়েছে ৫টি। স্বাগতিকরা শেষঅবধি হল হোয়াইটওয়াশ।

রোববার প্রথম কোয়ার্টারে শুরুটা ভালো করেছিল দুদলই। প্রথম থেকে সমানতালে লড়ে যাওয়া বাংলাদেশ প্রথমে খেই হারায় অষ্টম মিনিটে। প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, গোল করেন সুফিয়ান খান। দশম মিনিটে আবারও পেনাল্টি কর্নার আদায় করে অতিথিরা, এবারও সুফিয়ানের গোল। ১৫ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নারে গোল করে ৩-০ বানান রেহমান আব্দুল।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই স্কোর করে পাকিস্তান। পেনাল্টি কর্নারে গোলে হ্যাটট্রিক করেন সুফিয়ান। এসময় প্রথম গোলটি আসে বাংলাদেশের, রাকিবুল হাসানের আক্রমণে নিজেদের জালে বল জড়ান অতিথিদের আরশাদ লিয়াকত। ব্যবধান দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে ১৪ মিনিটে আবারও পেনাল্টি কর্নারে গোল করে ৫-১ বানান সুফিয়ান।

তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নারে গোল আদায় করে পাকিস্তান। গোল করেন সেই সুফিয়ান, ৬-১ হয়। নবম মিনিটে পেনাল্টি কর্নারে গোল এনে ৭-১ করেন নাদিম আহমেদ। এই কোয়ার্টারে ১৪ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন রাকিবুল হাসান। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান হয় ৭-২।

চতুর্থ কোয়ার্টারে সপ্তম মিনিটে গোল করেন অতিথিদের ওয়ালিদ রানা। পাকিস্তান মিনিট তিনেক গোলকিপার ছাড়াই খেলে এসময়। অষ্টম মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে গোল পায়নি পাকিস্তান। ১১ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের ষষ্ঠ গোলটি করেন সুফিয়ান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম পেনাল্টি কর্নার পায়, গোল করেন আশরাফুল ইসলাম। ১৩ মিনিটে পেনাল্টি কর্নারে ব্যবধান ১০-৩ করেন অতিথিদের রেহমান আব্দুল। বাংলাদেশ ম্যাচ শেষ করে ও গোল ব্যবধানেই।

Tags: আবদুল্লাহআমিরুলএফআইএইচপাকিস্তানবাংলাদেশরিয়াজুললিড স্পোর্টসসুফিয়ান
Previous Post

আড়াই দিনেই শেষ ইডেন টেস্ট, ভারতকে ৯৩ রানে গুটিয়ে জয় প্রোটিয়াদের

Next Post

বক্স অফিসে অজয়-রাকুলের ছবি কেমন জমলো?

Next Post
অজয়-রাকুলের ছবি, তারা বাইকে চড়ে হাসিমুখে আনন্দে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে অজয়-রাকুলের ছবি কেমন জমলো?

মেহজাবীন হাসিমুখে সুন্দর পোশাকে, প্রবাসী আঙ্কেল-আন্টিদের জন্য নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার বিষয়টি পুরোপুরি ‘ভুয়া ও মিথ্যা’: মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT