চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নের স্বপ্নবুনে উড়াল দিলেন শান্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মাঠে প্রস্তুত, নতুন স্বপ্নের দিকে এগিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে প্রশ্ন যায় বাংলাদেশের লক্ষ্য নিয়ে। বলেছিলেন, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নের সেই স্বপ্নবুনে বৃহস্পতিবার রাত একটায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল।

অধিনায়ক শান্তর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটি দল খেলবে তাদের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। বিশ্বাস করি ওই দলগুলোর সেই সক্ষমতা আছে। আমি জানি না আমাদের ভাগ্যে আল্লাহ কী রেখেছেন। তবে আমাদের যেটা কাজ সেই পরিশ্রম করে যাচ্ছি, আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেজন্য এবার প্রত্যাশার চাপটাও বেশি। ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বেশ সাফল্যমণ্ডিত হওয়ায় মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না টিম টাইগার্সের, বলে গেছেন বাংলাদেশের অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। নেতৃত্বে চোট থেকে ফেরা নিয়মিত অধিনায়ক শান্ত। তার ডেপুটি হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। টাইগারদের তারকা অলরাউন্ডার এপর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১০৩ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।

১৫ সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন আরও দুই খেলোয়াড়। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দুবাইয়ে দলের সঙ্গে অনুশীলন করবেন দুই তারকা পেসার। আসর শুরু হলে ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা।

শুক্রবার দুবাইতে নামার পর সোমবার পাকিস্তান ‘এ’ দল বা শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। শান্তদের সাথে ম্যাচ সামনে রেখে স্কোয়াড দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার নেতৃত্বে থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা মোহাম্মদ হারিস।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টটি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলা। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Tags: খালেদচ্যাম্পিয়ন্স ট্রফিদুবাইনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশান্তসাকিবহাসান
Previous Post

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুলের কোচ আর্নে স্লট

Next Post

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু

Next Post
বস্তির মানুষের ভিড় ও বসবাসের স্থান, ঢাকার আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে স্টারলিংক আনতে অধ্যাপক ইউনূস-ইলন মাস্কের আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT