চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু বিশ্বকাপে কোয়ালিফাই নয়, টেবিলে উপরের দিকে চোখ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 09, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

তিনমাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আসন্ন সিরিজগুলোতে ভালো করতে হবে মেহেদী হাসান মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জন্য বিশ্বকাপ যাত্রার শুরু, বলছেন কোচ ফিল সিমন্স।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা সরাসরি দেখাবে আইস্ক্রিন এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াতে চলা আগামী আসরে সরাসরি অংশ নিতে অন্তত আটে থাকতে হবে টাইগারদের। পাকিস্তান সিরিজে ভালো খেলে সে পথে এগিয়ে যেতে চান বাংলাদেশ কোচ।

সিমন্স বললেন, ‘আমাদের লক্ষ্য একটাই, টেবিলে উপরের দিকে উঠতে চাই। শুধু ৮ নম্বরের মধ্যে থেকে অটো-কোয়ালিফাই করা লক্ষ্য নয়, আমরা আরও উপরে উঠতে চাই। কোয়ালিফিকেশনের সময় যদি আমরা ৬ বা ৭ নম্বরে থাকতে পারি, সেটা দারুণ হবে। এর মানে হল আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

সবশেষ ২০১৫ সালে ঘরের মাটিতে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পূনরাবৃত্তি করতে চাইলেও চ্যালেঞ্জ দেখছেন সিমন্স। বললেন, ‘তারা এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা এই সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে। আরেকটি বিষয় হল, এই সিরিজের উইকেট অনেক ভালো হবে। তাই আমরা সিরিজের দিকে তাকিয়ে আছি। সিরিজটি আমাদের জন্য ২০২৭ সাউথ আফ্রিকা বিশ্বকাপের যাত্রা শুরু।’

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলে অভিষেক না হওয়া ৬ ক্রিকেটার আছেন। সিমন্স তাদেরকে অবজ্ঞা করছেন না। বলেছেন, ‘পাকিস্তানের কোন খেলোয়াড়কেই খাটো করে দেখার সুযোগ নেই, কারণ তাদের অনেক প্রতিভা আছে। অনভিষিক্ত হওয়া মানে এই নয় যে তারা অভিজ্ঞ নয়। আমাদের লক্ষ্য শুধু বিশ্বকাপের যোগ্যতা অর্জন নয়, বরং ওয়ানডে ক্রিকেটে উন্নতি করা।

Tags: ওয়ানডেপাকিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
Previous Post

ইরান থেকে গোপন জেট ফুয়েল আমদানি: বিপাকে মিয়ানমার!

Next Post

ইসরায়েলকে ‘ডব্লিউটিএফ’ বার্তা যুক্তরাষ্ট্রের: ইরানে বড় হামলায় অসন্তোষ

Next Post

ইসরায়েলকে ‘ডব্লিউটিএফ’ বার্তা যুক্তরাষ্ট্রের: ইরানে বড় হামলায় অসন্তোষ

লড়াকু মনোভাব দেখিয়েও ৪ গোলে হেরে গেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT