চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীরগতির ব্যাটিংয়ে ১৬৯ রানেই থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বড় স্কোর পায়নি বাংলাদেশ। পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরতে বোলারদের ভালো পারফরম্যান্সের উপর স্বাগতিকদের নির্ভর করতে হবে। 

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসটি ছিল ধীরগতির ব্যাটিং প্রদর্শনী। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায়। সাদিয়া ইকবালের বলে ১২ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন মুর্শিদা খাতুন। ইনিংস বড় করতে পারেননি সোবহানা মোস্তারি। স্পিনার নাশরা সান্ধুর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে করেন ১৬ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৪৯ রান যোগ করেন ওপেনার ফারজানা হক। ধীরগতির ইনিংস খেলে ৮৮ বলে ৩ চারে ৪০ রান করা ফারজানা রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরলে জুটি ভাঙে। ডায়ানা বেগের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৬ রান করা ফাহিমা খাতুন। টিম টাইগ্রেসের স্কোর তখন ৩৮.১ ওভারে ১১৯ রান।

জ্যোতি ধীরগতির ব্যাটিংয়ে ফিফটি পেলেও শেষদিকের ব্যাটাররা তার সঙ্গে জুটি গড়তে ব্যর্থ হন। নিয়মিত উইকেট পতনের ফলে বড় পুঁজি পায়নি লাল-সবুজের দিল। শেষ ওভারে বাঘিনীদের অধিনায়ক স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে খেলেন ১০৪ বলে ৩ চারে ৫৪ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সাদিয়া ও সান্ধু। একটি করে উইকেট শিকার করেন ডায়ানা, নিদা দার ও উম্ম-ই-হানি।

টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে জিতলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ মেয়েরা। সফরকারীদের স্পিন ঘূর্ণিতে স্বাগতিকরা মাত্র ৮১ রানেই অলআউট হয়েছিল। ৮২ রানের লক্ষ্য সহজেই পৌঁছে যায় পাকিস্তান, পেয়েছিল ৫ উইকেটের জয়।

Tags: ওয়ানডে সিরিজজ্যোতিপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলবাংলাদেশ-পাকিস্তান ওয়ানডেমিরপুরলিড স্পোর্টস
Previous Post

গাজা উপত্যকা এখন ‘শিশুদের কবরস্থান’: জাতিসংঘ মহাসচিব

Next Post

বিএনপি নেতা হাবিব-শাহজাহান-লিংকনসহ ১৫ জনের কারাদণ্ড

Next Post
বিএনপি নেতা হাবিব-শাহজাহান-লিংকনসহ ১৫ জনের কারাদণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা হাবিব-শাহজাহান-লিংকনসহ ১৫ জনের কারাদণ্ড

নেতৃত্বের প্রতীক হিসেবে একটি পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার এস এম গোর্কী’র মা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT