চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় লাগবে পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জটিলতায় পুরোটা সময় পাশে ছিল পাকিস্তান। বিভিন্ন সময়ে দলটির বিশ্বকাপ বয়কট খবর, অনুশীলন বর্জন এবং পরে দল ঘোষণার মত নানা নাটকীয়তা করেছে পাকিস্তান। সবশেষ বিশ্বকাপে খেলা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন এ বোর্ড কর্তা।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারে) প্রধানমন্ত্রীর সাথে আলোচনার একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে নিজেদের সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার জানাবে বলে জানিয়েছেন তিনি।

এক্সের ওই পোস্টে নাকভি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মো. শাহবাজ শরীফের সাথে ভালো একটি বৈঠক হয়েছে আমার। আইসিসির বিষয়টি তাকে সংক্ষেপে বলেছি এবং তিনি বলেছেন সবকিছু আলোচনার টেবিলে রেখে সমাধান করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার অথবা পরের সপ্তাহের সোমবার।’

এর আগে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থান জানিয়েছিল সামা টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী তিনটি বিকল্পের কথা ভাবছে পিসিবি। বিকল্পগুলো হল- প্রথমত, টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারেন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতির বার্তা পৌঁছানো হবে।

দ্বিতীয় বিকল্প, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করতে পারে। সূত্র মতে, প্রতিবাদ হিসেবেই এমন সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। তৃতীয় বিকল্প-পাকিস্তান দল বিশ্বকাপে পাওয়া প্রতিটি জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করতে পারে।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে অনুরোধ আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।

Tags: আইসিসিনাকভিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশাহবাজস্কটল্যান্ড
Previous Post

সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতার চর্চা আরও জরুরি: পেশাজীবী সাংবাদিকরা

Next Post

সমাজ আর ‘বস্তা পচা’ রাজনীতি দেখতে চায় না: জামায়াত আমির

Next Post
ছবি: সংগৃহীত

সমাজ আর ‘বস্তা পচা’ রাজনীতি দেখতে চায় না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ যেভাবে কার্যকর হবে: মার্কিন দূতাবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT