চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগোলেন নাহিদ, সেরা দশে মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 18, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি অবিশ্বাস্য ৬৫ ধাপ এগিয়ে প্রথমবার সেরা একশতে উঠে এসেছেন। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন সেরা দশে আর অলরাউন্ডারদের শীর্ষে দুইয়ে জায়গা করেছেন। উন্নতি করেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানও।

তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা পুরস্কার জেতা নাহিদ প্রথম ওয়ানডেতে ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড। পরের দুই ম্যাচে অবশ্য খরুচে বোলিংয়ে মোট ৩ উইকেট নেন। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন ৯৮তম।

অন্যদিকে অধিনায়ক মিরাজ প্রথম ওয়ানডেতে ২৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে ৩৪ রান খরচায় দুই শিকার ধরেন। সিরিজ নির্ধারণী ম্যাচে কোন উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে মিরাজ এখন সপ্তম স্থানে আছেন।

এছাড়া অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে আছেন ২৮তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা এই পেসার ৪৯ রানে নেন ৪ উইকেট। মহাগুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন। এছাড়া শেষ ম্যাচে তিনটিসহ সিরিজে মোট পাঁচ উইকেট নেয়া মোস্তাফিজ ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৪৭তম স্থানে।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান। পাকিস্তানের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনার ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম।

 

Tags: আইসিসিনাহিদপাকিস্তানবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
Previous Post

‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’

Next Post

ঈদ যাত্রা নিরাপদ করতে কঠোর অবস্থানে বরিশালের প্রশাসন

Next Post

ঈদ যাত্রা নিরাপদ করতে কঠোর অবস্থানে বরিশালের প্রশাসন

মেঘনা টোল প্লাজায় ২৪ ঘণ্টায় টোল আদায় ১ কোটি ৩৬ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT