চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দুদিন পর গড়াবে ছেলেদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। দেশটিতে ও শ্রীলঙ্কায় বসতে চলা সংক্ষিপ্ত ফরম্যাটের মহাযজ্ঞে খেলা হচ্ছে না টাইগারদের। অন্যদিকে বাংলাদেশের পাশে দাঁড়াতে সরকারের সিদ্ধান্তে ভারতের সাথে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। সেটি আগে জানা গেলেও এবার বর্জনের কথা নিজেই বললেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আইসিসির কাছে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ, সেটি গ্রহণ করেনি ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিবি তাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে নাম প্রত্যাহার করেছে। তখন থেকেই পাশে পেয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপ না খেলারও হুমকি দিয়েছিল দেশটি।

পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সিদ্ধান্ত নেন ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার। পাকিস্তান সরকার মনে করছে এটি কোন রাজনৈতিক অবস্থান না, বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি উপায়।

শাহবাজ শরীফ বলেছেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।’

‘খেলাধুলায় কোন রাজনীতি থাকা উচিৎ নয়, এটি আমাদের স্পষ্ট অবস্থান। আমরা সাবধানতার সাথে আলোচনার পর এই অবস্থান নিয়েছি। আমরা বাংলাদেশের পাশে আছি এবং আমি মনে করি এটি সঠিক ও যথাযথ সিদ্ধান্ত।’

‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সব ম্যাচ হবে সহ-আয়োজক শ্রীলঙ্কায়। শনিবার উদ্বোধনী ম্যাচে ডাচদের বিপক্ষে অভিযান শুরু করবে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা সূচি তাদের।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

Next Post

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

Next Post

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT