চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাটা বের করে আনার পথ জানে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 07, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরফরাজ আহমেদ কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করবেন তার নেতৃত্বাধীন কোচিং প্যানেল। যেখানে আছেন দুই সাবেক, ব্যাটার আসাদ শফিক ও পেসার উমর গুল। সাবেক সতীর্থদের কোচিং প্যানেলে পেয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার মতে, কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা তারা জানেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। নতুন কোচিং প্যানেল প্রসঙ্গে ভালো কথাই তুলে আনেন তিনি।

‘আমাদের নতুন সেটাপের দিকে তাকালে দেখবেন সবাই এমন মানুষ যাদের সাথে আমরা খেলেছি। সাইফি ভাই (সরফরাজ), অনেকদিন অধিনায়ক ছিলেন। আসাদ শফিকের সাথে অনেক ক্রিকেট খেলেছি, যখন টেস্ট শুরু করি সে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার। উমর গুলের অধীনে ঘরোয়া ক্রিকেটে খেলেছি এবং তার কোচিংয়েও খেলেছি। আমরা ভাগ্যবান এসব মানুষদের পেয়েছি, যারা খেলোয়াড় থাকাকালীনও আমাদের নেতা ছিলেন। তারা এ দলটাকে খুব ভালো করে চেনেন। আমাদের কাছে মনে হচ্ছে না এটা নতুন কিছু, মনে হচ্ছে পরিচিত মানুষদের সাথেই আছি। যারা আমাদের শক্তি এবং কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা জানেন।’

নতুন কোচিং প্যানেলের সঙ্গে পূর্বে থেকে সম্পর্ক থাকাটা বাড়তি পাওয়া, বলছেন শান মাসুদ। বললেন, ‘ভালো দিক হল, এই কোচিং স্টাফের সবার সাথে আমাদের আগে থেকেই সম্পর্ক আছে। একদম নতুন শুরু মনে হচ্ছে না। কোচ ও খেলোয়াড়দের এই সুসম্পর্ক পাকিস্তান ক্রিকেটের জন্য খুব ইতিবাচক।’

Tags: পাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশান মাসুদসরফরাজ আহমেদ
Previous Post

‘পুলিশের প্রতি আস্থা ফিরেছে, ধাপে ধাপে মাঠ থেকে সরানো হবে সেনাবাহিনী’

Next Post

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি নাট্য নির্দেশক ও শিক্ষক ড. ইসরাফিল শাহীন

Next Post
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি নাট্য নির্দেশক ও শিক্ষক ড. ইসরাফিল শাহীন

চাঁদ দেখা যাচ্ছে, ঈদুল আযহার সম্ভাব্য তারিখের পূর্বাভাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেছে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT