চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭ রানে হেরে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

তিন টি-টুয়েন্টির সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 28, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৭ রানে পরাজয় দেখেছে বাংলাদেশ। ৩০ রান খরচায় ৫ উইকেট নিয়ে হাসান আলি ম্যাচসেরা হয়েছেন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। এক নজরে দেখে নিন ম্যাচের সকল খুঁটিনাটি।

[vc_row][vc_column]

১২.৪৪

[vc_column_text css=””]
বল হাতে দারুণ করেছেন হাসান আলি। পাকিস্তান পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ।

হাসানের ৫ উইকেট, পরাজয়ে সিরিজ শুরু লিটনদের


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১৮

[vc_column_text css=””]

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, ৩৭ রানে হারল বাংলাদেশ
১৯.২ ওভারে শরিফুলকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন হাসান আলি। ৩৭ রানে পরাজয় দেখে বাংলাদেশ। ৩.২ ওভার বল করে ৩০ রানে ৫ উইকেট নেন হাসান।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩৭ রানে জয়ী
টস: পাকিস্তান (ব্যাটিং)

বাংলাদেশ: ১৬৪/১০ (১৯.২)
লিটন-৪৮ (৩০), জাকের-৩৬ (২১), তানজিদ-৩১ (১৭)
হাসান আলি-৫/৩০, শাদাব-২/২৬

পাকিস্তান: ২০১/৭ (২০)
সালমান আলী-৫৬ (৩৪), শাদাব খান-৪৮ (২৫), হাসান নাওয়াজ-৪৪ (২২)
শরিফুল ইসলাম-২/৩২, তানজিম সাকিব-১/২২, হাসান মাহমুদ-১/২৪
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১৪

[vc_column_text css=””]
শেখ মেহেদীকে ফেরালেন ফাহিম
১৫৯ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। পরপর টানা তিন ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ শেখ মেহেদী। ৩ বলে ২ রান করে ফিরে গেছেন ফাহিম আশরাফের বলে হাসান নাওয়াজকে ক্যাচ দিয়ে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.০৮

[vc_column_text css=””]
তানজিমকেও ফেরালেন হাসান
১৭.২ ওভারে জাকেরকে ফেরান হাসান। চতুর্থ বলে আরও একটি উইকেট তুলে নেন পাকিস্তান পেসার। তানজিম সাকিবকে ফেরান নিজেই ক্যাচ ধরে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.০৬

[vc_column_text css=””]
জাকেরও ফিরলেন
লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন জাকের আলি অনিক। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনিও ফিরলেন। ২১ বলে ৩৬ রান করে হাসান আলির বলে ধরা পড়েন আবরার আলির হাতে। ১৪৮ বলে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫৬

[vc_column_text css=””]
উইকেট বিলিয়ে আসলেন রিশাদ
শাদাব খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি হাওয়া ভাসিয়ে দেন রিশাদ। নিজেই বল তালুবন্দি করেন পাকিস্তান স্পিনার। ৫ বলে ৪ রানে ফিরলেন রিশাদ। ১২৪ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪৯

[vc_column_text css=””]
৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
দলীয় ১০০ রানে লিটন ফিরে যান। ২ রান যোগ করেই ফেরেন হৃদয়। ১০৭ রানে সেই দলে যোগ দেন শামীম হোসেন। সালমান আঘার বল এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন শামীম। মিস করে বসেন। প্রথম চেষ্টায় স্টাম্পে বল লাগাতে ব্যর্থ হন উইকেটরক্ষক হারিস। দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভেঙে দেন। রিপ্লেতে দেখা যায় শামীম তখনও পৌঁছাতে পারেননি। ২ বলে ৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪৪

[vc_column_text css=””]
হৃদয়কে ফেরালেন খুশদিল
১২.৪ ওভারে খুশদিল শাহের বলে পরাস্ত হন হৃদয়। বল আঘাত হানে তার প্যাডে। লেগবিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ১০২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। হৃদয় ফিরলেন ২২ বলে ১৭ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪২

[vc_column_text css=””]
লিটন ফিরলেন ফিফটি করার আগেই
ফিফটির কাছাকাছি পৌঁছেছিলেন লিটন দাস। হৃদয়কে নিয়ে রান তুলছিলেন। দলীয় ১০০ রান পূর্ণ করেই ফিরে যান টাইগার অধিনায়ক। শাদাব খানের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ দেন। ফখর জামান বল তালুবন্দি করেন। একটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে ৪৮ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪০

[vc_column_text css=””]
বাংলাদেশের ১০০
১১.৫ ওভারে ১০০ রান পূর্ণ করেছে বাংলাদেশ।
লিটন ২৯ বলে ৪৮ রানে এবং হৃদয় ২০ বলে ১৬ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৬

[vc_column_text css=””]
লিটন-হৃদয় জুটির ফিফটি
৩৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর লিটন-হৃদয় জুটি ফিফটি পেরিয়েছে। ১০.৪ ওভার শেষে বাংলাদেশ দুই উইকেটে ৮৯ রান। এই জুটির সংগ্রহ ৪০ বলে ৫২ রান।
লিটন ২৪ বলে ৩৮ রানে এবং হৃদয় ১৮ বলে ১৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩২

[vc_column_text css=””]
১০ ওভার শেষে বাংলাদেশ ৭৫/২
ধীর গতিতেই রান তুলছে বাংলাদেশ। ২০২ রানের লক্ষ্যে নেমে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান।
লিটন ২১ বলে ২৫ রানে এবং হৃদয় ১৭ বলে ১৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১০

[vc_column_text css=””]

পাওয়ার প্লে শেষে
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের রান এসেছে ৪৫ রান। ব্যাট করছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। ৮৪ বলে দরকার ১৫৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১০

[vc_column_text css=””]

ঝড় তোলা তামিম ফিরলেন হাসানে
প্রথম ওভার থেকে ঝড় তুলেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারে বাঁহাতি এ ওপেনারকে ৩১ রানে সাজঘরে পাঠিছেয়েন আগের ওভারে ইমনকে ফেরানো হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০০

[vc_column_text css=””]

জীবন পেয়েও সাজঘরে ইমন
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হাসান আলীর বলে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি এ ওপেনার। ওভারের শেষ বলে ৪ রান করে সাজঘরে ফিরে গেছেন ইমন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৫

[vc_column_text css=””]
ক্যারিয়ারের ১১তম টি-টুয়েন্টিতে নেমে ক্যারিয়ারসেরা ব্যাটিং করেছেন সালমান আঘা। তার তৃতীয় টি-টুয়েন্টি ফিফটির পর হাসান নাওয়াজ ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছে পাকিস্তান। জিততে টাইগারদের করতে হবে ২০২ রান।

সালমানের ক্যারিয়ারসেরা, লিটনদের দুই শতাধিক রানের বোঝা


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪২

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (ব্যাটিং)
পাকিস্তান: ২০১/৭, ২০ ওভার
সালমান আলী- ৫৬ (৩৪), শাদাব খান ৪৮ (২৫), হাসান নাওয়াজ ৪৪ (২২)
শরিফুল ইসলাম-২/৩২, তানজিম সাকিব- ১/২২, হাসান মাহমুদ- ১/২৪
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪০

[vc_column_text css=””]

সবার বোলারের উইকেট
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় বোলার ব্যবহার করেছেন লিটন দাস। ছয় বোলারই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। পাকিস্তানের পড়া ৭ উইকেট দুটি শরিফুল বাদে বাকিগুলো একটি করে ভাগ করে নিয়েছেন মেহেদী-সাকিবরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৭

[vc_column_text css=””]

দলীয় ২০০ পার
ইনিংসের শেষ ওভারে এসে দলীয় ২০০ পার হয় পাকিস্তানের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৫

[vc_column_text css=””]

শাদাবকে জীবন দিলেন তামিম
শেষ ওভারের তৃতীয় বলে লং অফে বড় শট খেলেন শাদাব খান। ক্যাচ নিতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম, উল্টো ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়ে দিয়ে বাউন্ডারি দেন শাদাবকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২০

[vc_column_text css=””]

শামিমে সাফল্য
রানের চাকা দারুণভাবে ঘোরাচ্ছিলো পাকিস্তান। শামিম হোসেনকে বলে আনেন লিটন। খুশদিল শাহকে বোকা বানিয়ে স্টাম্পিংয়ে আউট করেন লিটন। ১০ বলে ৫ রান আসে খুশদিলের থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১০

[vc_column_text css=””]

হাসানকে জীবন দিলেন ইমন, পরে নিলেন রিশাদ
রিশাদ হোসেনের করা ১৪তম ওভারের প্রথম বলে ছক্কা এবং পরের দুই বলে বাউন্ডারি হাঁকান হাসান নাওয়াজ। তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়েছিলেন হাসান, ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচ হাতছাড়া করেন পারভেজ ইমন। পরের বলে রিশাদের হাতেই ক্যাচ দেন হাসান। ২২ বলে ৪৪ করেন এ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০২

[vc_column_text css=””]

সালমানকে ফেরালেন হাসান
ফিফটি তুলে নিয়ে আরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। তাকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানের রানের চাকা থামিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। ৩৪ বলে ৫৬ রান করেন সালমান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫৪

[vc_column_text css=””]

পাকিস্তানের দলীয় শতক
১১তম ওভারে এসে দলীয় শতকের দেখা পেয়েছে পাকিস্তান। রিশাদ হোসেনের বলে ছক্কা হাঁকান হাসান নাওয়াজ, দলীয় শতক আসে পাকিস্তানের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৩২

[vc_column_text css=””]
হারিসকে ফেরালেন তানজিম
এসেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তানজিম সাকিব। ৭ম ওভারের তৃতীয় বলে সাকিবের ডেলিভারি লংঅনে উড়িয়ে মারেন তানজিম। বাউন্ডারি লাইনে থাকা তানজিদ বল তালুবন্দি করেন। ৫৩ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান। হারিস ফিরলেন ১৮ বেল ৩১ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৩১

[vc_column_text css=””]
পাকিস্তানের ফিফটি
শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর মোহাম্মদ হারিস ও সালমান আঘায় ছুটছে পাকিস্তান। ৫.৪ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেছে দুজনে।

পাওয়ার প্লে-শেষে পাকিস্তান ৫২/২, হারিস ৩১ রানে এবং সালমান ১৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২১

[vc_column_text css=””]

দ্বিতীয় ওভারে খরচে শরিফুল
প্রথম ওভারে উইকেট নেয়ার পর দ্বিতীয় ওভারে বেশ কটা রান দিয়েছেন শরিফুল ইসলাম। তার ওভারে দুই চার ও এক ছক্কায় আসে ১৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১৭

[vc_column_text css=””]

রান আউটের সুযোগ হাতছাড়া
তৃতীয় ওভারের পঞ্চম বলে রান আউটের সুযোগ পায় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে ব্যাটে থাকা মোহাম্মদ হারিস লং অফে ঠেলে দিয়ে রান দিতে যান। সেই সুযোগ হাতছাড়া করেন জাকের আলী অনিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১০

[vc_column_text css=””]

শরিফুল ফেরালেন ফখরকে
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বাঁহাতি ওপেনার ফখর জামানকে সাজঘরে পাঠিয়েছেন শরিফুল ইসলাম। দুই ওভারে দ্রুত দুই সাফল্য পেল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.০৬

[vc_column_text css=””]

প্রথম ওভারে মেহেদীর আঘাত
টসে হেরে আগে বল করতে নেমে অধিনায়ক লিটন দাস বল তুলে দেন স্পিনার শেখ মেহেদীর হাতে। তৃতীয় বলে চোট থেকে ফেরা সাইম আইয়ুবকে কোনো রান করার আগে সাজঘরে পাঠিয়েছেন এ অলরাউন্ডার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৫০

[vc_column_text css=””]

লাহোরে টসে হেরে আগে ফিল্ডিং করবে টিম টাইগার্স।

আমিরাতে সিরিজ হারা একাদশ নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৪০

[vc_column_text css=””]

পাকিস্তান একাদশ:

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আববার আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩৫

[vc_column_text css=””]

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলি, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, শরিফুল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩০

[vc_column_text css=””]

টসে হেরেছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সবগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৫৫

[vc_column_text css=””]

আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৪৩

[vc_column_text css=””]

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৩৬

[vc_column_text css=””]

বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি দেখা যাবে যেভাবে

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.১৯

[vc_column_text css=””]

বাংলাদেশ পরীক্ষার আগে যা বললেন পাকিস্তান অধিনায়ক

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.১১

[vc_column_text css=””]

পাকিস্তানে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সিমন্স

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানলাইভলাহোরলিটনলিড স্পোর্টস
Previous Post

ফাহমিদুল-সামিতকে নিয়ে সিঙ্গাপুর পরীক্ষার প্রাথমিক দল বাংলাদেশের

Next Post

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Next Post
দুর্ঘটনায় ট্রাকটি উল্টে পড়েছে, আশেপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সন্ত্রাসী সুব্রত বাইনের ৮, মাসুদসহ ৩ জনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮, মাসুদসহ তিনজনের ৬ দিনের রিমান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT